Wednesday, October 12, 2016
দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : আইজিপি
Wednesday, October 12, 2016 by Unknown
দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : আইজিপি
শহীদুল হক বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা মসজিদ ও মন্দিরে হামলা করে এবং মুসলমান-হিন্দুসহ যেকোনো ধর্মের লোকদের হত্যা করে। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, কোনো স্থানও হবে না। এদের শিকড় উপড়ে ফেলা হবে।
আইজিপি আরও বলেন, ‘আজ ১০ মহররম। মুসলিম ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা তাঁদের মিছিলের রুট নির্ধারণ করে দিয়েছি। সেই রুট মেনেই তারা মিছিলে অংশ নিয়েছেন।’ ছুরি, কাঁচি, বল্লম ও তলোয়ার নিয়ে মিছিল করতে নিষেধ করা হয়েছিল জানিয়ে আইজিপি আরও বলেন, এ ব্যাপারে মহরম উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছিল, তা মেনে নিয়ে তাঁরা সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করায় আইজিপি সবাইকে ধন্যবাদ জানান।
পুলিশ প্রধান বলেন, মঙ্গলবার হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপ কমিটির সদস্যরাও এ ব্যাপারে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করে তিনি তাঁদেরও ধন্যবাদ জানান।
এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : আইজিপি”
Post a Comment