Recent Articles
Home » Posts filed under news
Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts
Friday, October 28, 2016
Friday, October 28, 2016
- 0 Comments
আয়নাবাজির পাইরেসি করায় যুবক আটক
![]() |
ঢাকা: সিনেমা হলে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে আয়নাবাজি সিনেমার পাইরেসি করার চেষ্টায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) রাতে আতিকুর রহমান অভি নামে ওই ব্যক্তিকে রাজধানীর বাড্ডা থেকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম টিম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ
শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি হলে
গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে সিনেমাটি লাইভ করছিল। এটি পাইরেসির আওতাধীন। সে
জন্য তাকে ধরা হয়েছে। এ বিষয়ে সংবাদসম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Saturday, October 22, 2016
Saturday, October 22, 2016
- 0 Comments
পাওয়া গেল ৭০০ বছর পুরোনো ব্যাংক নোট
আহমেদ শরীফ : পুরোনো গুপ্তধন হিসেবে সোনা, রূপা পাওয়ার খবর শোনা যায় মাঝে মাঝে। কিন্তু ৭০০ বছর পুরোনো ব্যাংক নোট!
চীনা একটি প্রাচীন ভাস্কর্যের ভেতর এমনই একটি পুরোনো নোট পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার মসগ্রিন নিলাম হাউসে প্রদর্শন করা হয় এই নোট। তবে গুপ্তধন আবিষ্কারের মতোই ঘটেছে ব্যাপারটি।
নিলামে প্রদর্শন করা হয়েছিল এশিয়ার প্রাচীন সব ভাস্কর্য। সেখানেই কাঠের তৈরি এক মার্শাল আর্ট গুরুর একটি ভাস্কর্যে পাওয়া যায় ওই নোট। ভাস্কর্যটি ১৩০০-১৪০০ শতাব্দীতে তৈরি করা হয়। মিং রাজবংশের সময় প্রচলিত ছিল ওই নোট।

নিলামের ঊর্ধ্বতন কর্মকর্তা রে ট্রেগাসকিস বলেছেন ‘আমরা বিস্মিত হয়ে পড়েছিলাম ওই ব্যাংক নোটটি দেখে।’
নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের ভাস্কর্যগুলোতে মূল্যবান পাথরসহ বিভিন্ন প্রাচীন উপকরণ পাওয়া যায়। কিন্তু কাঠের কোনো ভাস্কর্যে প্রাচীন ব্যাংক নোট পাওয়ার ঘটনা এটাই প্রথম।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক নোটটি ৭০০ বছরেরও বেশি পুরোনো। চীনের মিং ডাইন্যাস্টির (রাজত্বকাল ১৩৬৮-১৬৪৪ সাল) সময়কার ব্যাংক নোট এটি। মিং ডাইন্যাস্টির প্রথম সম্রাট জু ইয়ান জ্যাংয়ের সময়ে চীন খুব সমৃদ্ধি অর্জন করেছিল।
সে সময় বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক খুব ভালো ছিল চীনের। তাই সে সময় প্রাচীন সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে চীন কাগজের তৈরি মুদ্রার প্রচলন শুরু করে। এক গুয়ান মূল্যের ওই ব্যাংক নোটটি সে সময় সবচেয়ে দামি মুদ্রা ছিল। এটির বর্তমান মূল্য ৬৬০ আরএমবি অর্থাৎ ৯৮ ডলার। যদি নিলামে বিক্রি হয়, তাহলে এর মূল্য হবে ২ হাজার থেকে ৪ হাজার ডলারের মতো।
Friday, October 21, 2016
Friday, October 21, 2016
- 0 Comments
জীবননগরের জোড়া শিশু বিএসএমএমইউতে
সরকারি সাহায্যের আবেদন পরিবারের

চুয়াডাঙ্গার জীবননগরের জোড়ালাগা দুই শিশু হাসি-খুশিকে ঢাকায় নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাদের
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করবেন এমন আশা পরিবারের। এক্ষেত্রে সরকার ও
হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য-সহযোগিতা আশা করছে দরিদ্র পরিবারটি।
হাশি-খুশির নানা বাদল মিয়া জানান, তিনি একজন দরিদ্র কৃষক। শিশুদের বাবা মুকুল মিয়া ক্ষুদ্র মুদি দোকানি। শিশুদের আলাদা করতে যে চিকিৎসা ব্যয় দরকার তা তাদের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
Thursday, October 20, 2016
Thursday, October 20, 2016
- 0 Comments
কোটায় বিপন্ন মেধা
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী যুগান্তরকে বলেন, এখন পর্যন্ত আলাদাভাবে কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেই। তবে আগামীতে যেসব বিসিএস পরীক্ষা হবে সেখানে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না পেলে মেধা কোটা থেকে পূরণ করা হবে। তারপরও সরকারের শীর্ষ মহল চাইলে প্রয়োজনের তাগিদে কোটা পদ্ধতির সংস্কার হতে পারে।
বর্তমানে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে ও নাতি-নাতনি, নারী, জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী (উপজাতি), প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি, পোষ্য, খেলোয়াড়, এলাকা ও বোনসহ ২৫৭ ধরনের কোটা বিদ্যমান। এসব কোটা বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে প্রয়োগ করা হয় এসব কোটা।
বিসিএসে মেধা তালিকা থেকে ৪৫ শতাংশ নিয়োগ হয়। বাকি ৫৫ শতাংশ আসে কোটা থেকে। এর মধ্যে মুক্তিযোদ্ধার পোষ্য (ছেলেমেয়ে ও নাতি-নাতনি) ৩০, মহিলা ১০, জেলা ১০ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (উপজাতি) ৫। এছাড়া এসব কোটা পূরণ না হলে, সেখানে ১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে প্রতিবন্ধীর জন্য। আর যদি সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে এসব প্রাধিকার কোটা পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে মেধা তালিকা থেকে প্রতিবন্ধীর কোটা পূরণ করা হয়। এছাড়া নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রেও একই কোটা পদ্ধতি অনুসরণ করা হয়।
তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে মেধাতালিকা থেকে ৩০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ পূরণ করা হয় কোটা থেকে। এই কোটার মধ্যে শতাংশ হিসেবে মুক্তিযোদ্ধা ৩০, মহিলা ১৫, আনসার ও ভিডিপি ১০, অনাথ ও প্রতিবন্ধী ১০ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫।
এর বাইরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পোষ্যসহ অন্যান্য কোটা রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে রয়েছে এলাকা কোটা, পোষ্য, বোন, বিশেষ কোটাসহ নানা ধরনের কোটা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসনের ৬ শতাংশ ভর্তি হয় কোটায়। এর মধ্যে মুক্তিযোদ্ধা ৩ শতাংশ, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মেধাবী ৩ শতাংশ/ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যদের কোটা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সংযুক্ত প্রাইমারি স্কুলে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান কোটা ২ শতাংশ। ঢাকার স্কুলগুলোতে চালু হয়েছে ৪০ শতাংশ ‘এলাকা কোটা’। এ কোটায় ভর্তি হতে হলে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা, বাড়ি বা ফ্ল্যাটের মালিক, সরকারি বাসার বরাদ্দপ্রাপ্ত এবং ভাড়াটিয়া হতে হবে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে অন্যান্য কোটার সঙ্গে রয়েছে বোন কোটা। কোনো শিক্ষার্থীর সহোদর বোন এ কোটায় ভর্তি হতে পারবে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে পরিচালনা পরিষদের ১০ শতাংশ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে। বিদ্যমান কোটা পদ্ধতির কারণে
সরকারি চাকরি ও ভর্তিতে অপেক্ষাকৃত কম মেধাবীর কাছে হেরে যাচ্ছেন মেধাবীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন যুগান্তরকে বলেন, চেয়ারম্যান থাকাবস্থায় কোটা পদ্ধতির যৌক্তিকীকরণের জন্য বার্ষিক প্রতিবেদনে একাধিকবার সুপারিশ করেছি। এমনকি ওই সময় কোটা নিয়ে পিএসসি একটি মৌলিক গবেষণা করেছিল। ড. আকবর আলি খান ও কাজী রকিবউদ্দীন আহমদের (বর্তমান প্রধান নির্বাচন কমিশনার) ওই গবেষণাটি ছিল বিশ্বমানের। সেখানেও তারা মেধা কোটা বাড়ানোর সুপারিশ করেছিলেন। সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও জেলাগুলো ছোট হওয়ায় আগের মতো প্রকট বৈষম্য নেই। তাই জেলা কোটা তুলে দিয়ে মেধা কোটা আরও ১০ ভাগ বাড়ানো যেতে পারে। এতে মেধাবীরা উপকৃত হবে। সেই সঙ্গে ক্যাটাগরিভিত্তিক কোটার মধ্যে জেলা কোটা ঢুকানো সমতা নীতির পরিপন্থী, তারও সুরাহা হবে। এতে কোনো মহলের আপত্তি থাকবে বলে মনে হয় না।
বিভিন্ন দেশের কোটা পদ্ধতির উদাহরণ দিয়ে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশেই কোটা আছে, তবে তা অন্যভাবে। যুক্তরাষ্ট্রে কোটাধারীদের আগেই একটা নম্বর দেয়া হয়। এরপর ওপেন পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কোটাধারীদের। আর ভারত তো কোটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে গেছে। সেখানে কোটা আছে, তবে তা উপার্জনের ভিত্তিতে। উচ্চ আয়ের মানুষরা কোটা পায় না। এক্ষেত্রে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীকেও ছাড় দেয় না। একবার যে কোটার সুবিধা পাবে, সে আর কখনও কোটার সুবিধা পাবে না। অর্থাৎ বাবা যদি কোটা সুবিধা পায় তার সন্তানরা কোনো কোটা সুবিধা পাবে না। কেউ যদি কোটা দিয়ে কলেজে ভর্তি হয়, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে না। আর সে বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি হয়েছে, সে কখনও চাকরিতে কোটা সুবিধা পাবে না।
কোটার কারণে প্রশাসনে হাজার হাজার পদ খালি থাকছে। ২৮ থেকে ৩২তম ৫টি বিসিএসের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, যোগ্য প্রার্থী না থাকায় প্রাধিকার কোটার ৪ হাজার ২৮৭টি পদ খালি রাখতে হয়েছে। এর মধ্যে ২৮তম বিসিএসে ৮১৩টি, ২৯তম বিসিএসে ৭৯২টি, ৩০তম বিসিএসে ৭৮৪টি, ৩১তম বিসিএসে ৭৭৩টি পদ শূন্য ছিল। কোটার শূন্যপদগুলো পূরণ করতে মুক্তিযোদ্ধা, আদিবাসী ও মহিলাদের জন্য ৩২তম বিশেষ বিসিএস নেয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি। ওই বিসিএসেও এক হাজার ১২৫টি পদ শূন্য রাখতে হয়। শেষ পর্যন্ত ৩৩তম বিসিএসের মাধ্যমে তা পূরণের সিদ্ধান্ত হয়। অথচ ৩২তম বিসিএসে উত্তীর্ণ ৯১২ জনই চাকরির সুযোগ পাননি। কারণ এক কোটা থেকে আরেক কোটায় নিয়োগ দেয়া যায় না। এর আগে ২০০৩ সালে মুক্তিযোদ্ধা কোটার ৮৩৩টির মধ্যে ৭৭৮টি, ২০০৫ সালে এক হাজার ৮৫৪টির মধ্যে এক হাজার ৫০৮টি, ২০০৬ সালে ৭৫৪টির মধ্যে ৫৯৮টি এবং ২০০৭ সালে ৭০৯টির মধ্যে ৬৩৭টি পদ খালি রাখতে হয়েছিল এই কোটার কারণেই।
কোটাকে বৈষম্যের হাতিয়ার উল্লেখ করে পিএসসির সাবেক একজন চেয়ারম্যান বলেন, কোনো একজন প্রার্থীর বাড়ি জামালপুরে। তার মেধাক্রম ১৫। কিন্তু ওই জেলা কোটায় নেয়া যাবে তিনজন। ১৫ পর্যন্ত যাওয়ার আগেই যদি জামালপুরের কোটায় তিনজন পাওয়া যায়, তাহলে ১৫তম হয়েও চাকরি পাবেন না। বিপরীতে ১৫০তম হয়েও মেহেরপুরের একজন প্রার্থী কোটা খালি থাকলে চাকরি পেতে পারেন।
মেধা তালিকায় ওপরে থেকেও অনেকে কোটার কারণে পছন্দের ক্যাডার পান না। নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ক্যাডারের এক কর্মকর্তা জানান, তার বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধু বর্তমানে উপসচিব। একাডেমিক পরীক্ষায় সে কখনও ভালো করেনি। বিসিএস পরীক্ষার মেধা তালিকায় ওই উপসচিব তার থেকে ৪৩৬ জনের পরে ছিল। শুধু কোটা সুবিধা পেয়ে সে প্রশাসন ক্যাডার পায়। অথচ ভালো রেজাল্ট করেও তিনি পেয়েছেন তথ্য ক্যাডার।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও ঘটে একই ধরনের ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ১৭ জনকে পোষ্য কোটায় ভর্তি করা হয়। এদের প্রায় সবাই ভর্তি পরীক্ষায় ১০০-র মধ্যে ৪০ নম্বর পায়। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তান, ভাই-বোন হওয়ায় তারা এ সুযোগ পান। অথচ তাদের চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েও ভর্তি হতে পারেনি মেধাবীরা।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারও মনে করেন, বিদ্যমান কোটা ব্যবস্থা অবশ্যই সংস্কার হওয়া উচিত। তিনি যুগান্তরকে বলেন, সংবিধান অনুযায়ী, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা থাকা উচিত। তাও সব মিলিয়ে ২০ শতাংশের বেশি নয়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় বিদ্যমান কোটা কমানো প্রয়োজন। জেলা কোটা বাতিল হওয়া উচিত। শেখ হাসিনা দেশকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, তার সঙ্গে বর্তমান কোটা পদ্ধতি সামঞ্জস্য নয়। যোগ্যতার ভিত্তিতে যারা এগিয়ে আছে, তাদের প্রতি অবিচার করা হচ্ছে। শিক্ষার হার বাড়লেও আমলাতন্ত্রে ও শিক্ষকতায় দক্ষতা কমছে। এর বড় কারণ কোটা পদ্ধতি। সময় এসেছে পুরো বিষয়টির পুনর্বিবেচনার। এর সঙ্গে অনেকে একমত হবেন না রাজনৈতিক কারণে। মুক্তিযোদ্ধা কোটারও নানারকম অপব্যবহার হচ্ছে। কোটা যদি থাকতেই হয়, তবে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু কোটা থাকতে পারে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা থাকলেও নাতি-পুতিদের জন্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতেও কোটা থাকা উচিত নয় বলে মন্তব্য করেন এই ইতিহাসবিদ।
আওয়ামী লীগ আমলে (১৯৯৬-২০০১) জনপ্রশাসন সংস্কারে এটিএম শামসুল হকের নেতৃত্বে কমিশন গঠন করা হয়। কমিশনের সুপারিশ ছিল- প্রচলিত কোটা পদ্ধতির সংশোধন করে ১ম ও ২য় শ্রেণীর পদগুলো মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া। মেধা কোটা ১০ ভাগ বৃদ্ধি করে ৫৫ ভাগ করা। তাতে আরও বলা হয়, সরকারি চাকরিতে মেধাবী কর্মকর্তাদের প্রবেশকে ব্যাহত করা ছাড়াও নিয়োগের ব্যাপারটিকে জটিল করে তুলছে কোটা পদ্ধতি। পিএসসি তাদের বার্ষিক প্রতিবেদনগুলোতে মেধা নীতির অনুকূলে কোটা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বারবার সুপারিশ করছে। কিন্তু তাদের সুপারিশ আমলে নেয়া হয়নি। এ অবস্থায় সিভিল সার্ভিসের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কমিশন মনে করে- ‘শুধু মেধার ভিত্তিতে নিয়োগের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর এখন সময় এসেছে।’
এরপর ২০০৮ সালে শামসুল হক কমিশনের অন্যতম সদস্য ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান ও বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে কোটা পদ্ধতির অসঙ্গতি দূর করতে একটি সমীক্ষা চালায় পিএসসি। ‘কোটা সিস্টেম ফর সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এ সমীক্ষা প্রতিবেদন ওই বছরের ৬ মার্চ তৎকালীন পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের কাছে জমা দেয়া হয়। এই সমীক্ষা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মেধা কোটা পাঁচ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ এবং জেলা কোটার পরিবর্তে বিভাগীয় কোটা প্রবর্তনের সুপারিশ করে পিএসসি। ৬১ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি ২০০৮ সালের ২০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। ওই প্রতিবেদনে আকবর আলি খান কোটাব্যবস্থাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলেন, অধিকাংশ কোটাই অসাংবিধানিক ও ন্যায়নীতির পরিপন্থী। কোনো কোটাই চিরদিন থাকতে পারে না। প্রত্যেক কোটার সময়সীমা নির্ধারণ করে দেয়া উচিত।
প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের ২৯(১) ধারায় বলা আছে-‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।’ ২ ধারায় বলা আছে- ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।’
কোটা পদ্ধতি যৌক্তিকীকরণের সঙ্গে দ্বিমত পোষণ করে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক যুগান্তরকে বলেন-প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা এই তিনটি পরীক্ষা আমরা নিয়ে থাকি। এসব পরীক্ষায় কোথাও কোটার প্রার্থীদের আলাদাভাবে মূল্যায়ন করা হয় না। তিন পরীক্ষায় উত্তীর্ণ যেসব মেধাবীকে পাই তাদের মধ্য থেকে কোটার প্রার্থীদের আলাদা করা হয়। তিনি বলেন, কোটা সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত বিষয়। জাতিকে সমতা ও সাম্য প্রতিষ্ঠার জন্য এটি অনুসরণ করা হয়। কোটা প্রবর্তন করেছে সরকার, আমরা শুধু এটি বাস্তবায়ন করে থাকি।
এক প্রশ্নের জবাবে পিএসসির চেয়ারম্যান বলেন, এটা ঠিক যে কোটার কারণে অপেক্ষাকৃত কম মেধাবীরা সুযোগ পাচ্ছে। এ কারণে এটা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। কিন্তু সার্বিকভাবে চিহ্নিত মেধাবীদের থেকে প্রার্থী বাছাই করার এই রীতি অনগ্রসর গোষ্ঠীকে তুলে আনতে প্রয়োজন।
জানা গেছে, বাংলাদেশে উত্তরাধিকার সূত্রেই কোটা পদ্ধতি চালু হয়। ব্রিটিশ আমলে ভারতীয় সিভিল সার্ভিসে ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ভারতীয়দের জন্য কোটা সংরক্ষণ করা হয়। পরে সংখ্যালঘু মুসলমানদের জন্যও রাখা হয় কিছু কোটা। পাকিস্তান আমলে পিছিয়ে পড়া পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) দাবির মুখে কেন্দ্রীয় সুপেরিয়র সার্ভিসগুলোর কয়েকটিতে প্রদেশভিত্তিক কিছু কোটা চালু করা হয়। ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) সচিব এমএম জামানের স্বাক্ষরে এক নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রাতিষ্ঠানিক রূপ পায়।
ওই আদেশে সরকারি চাকরিতে মাত্র ২০ ভাগ ছিল মেধা কোটা, ৪০ ভাগ জেলা কোটা, ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা আর ১০ ভাগ ছিল যুদ্ধবিধ্বস্ত নারী কোটা। ১৯৭৬ সালে এই কোটা ব্যবস্থার পরিবর্তন করে মেধা কোটায় বরাদ্দ হয় ৪০ ভাগ, জেলা কোটায় ২০ ভাগ। মুক্তিযোদ্ধা কোটায় আগের মতোই ৩০ ভাগ রাখা হয়। ১৯৭৭ সালে তৎকালীন পে-সার্ভিস কমিশনের সদস্য এমএম জামান ছাড়া বাকি সবাই সরকারি নিয়োগে কোটা ব্যবস্থার বিরোধিতা করেন। তখন কোটার পক্ষে অবস্থান নেয়া ওই সদস্য প্রচলিত কোটাগুলো প্রথম ১০ বছর বহাল রেখে ১৯৮৭ সাল থেকে পরবর্তী ১০ বছরে ধীরে ধীরে কমিয়ে দশম বছরে তা বিলুপ্ত করার পক্ষে মত দেন। ১৯৮৫ সালে এ ব্যবস্থা আবারও বদলানো হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৪৫ ভাগ, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ ভাগ, নারীদের জন্য ১০ ভাগ এবং প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ভাগ পদ বরাদ্দের সিদ্ধান্ত হয়। ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধার সন্তানদের এর আওতাভুক্ত করা হয়। ২০১১ সালে প্রতিবন্ধীদের জন্য ১ ভাগ কোটা বরাদ্দ রাখা হয়।
মাদ্রাসার শিক্ষককে বিয়ে করলেন হ্যাপি!

জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেম নাটকীয়তার পর একেবারে আড়ালে চলে
যান উঠতি মডেল নাজনিন আক্তার হ্যাপি। এরপর ধর্মচর্চায় মনোযোগ দিয়েছেন বলে
জানিয়ে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার জানা গেল আরেক খবর। পরিবারের লোকজন উপস্থিত থাকলেও অনেকটা গোপনে বিয়ে করলেন আলোচিত এ মডেল।
রাজধানীর রূপনগর আবাসিক এলাকার নিজ বাসায় ১৭ অক্টোবর রাত ৯টার দিকে পারিবারিকভাবেই বিয়ে হয় তার। একেবারে ঘরোয়া আয়োজনেই এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হ্যাপির এক প্রতিবেশী।
রাজধানীর রূপনগর আবাসিক এলাকার নিজ বাসায় ১৭ অক্টোবর রাত ৯টার দিকে পারিবারিকভাবেই বিয়ে হয় তার। একেবারে ঘরোয়া আয়োজনেই এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হ্যাপির এক প্রতিবেশী।
হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে
এ বিষয়ে হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এরপর হ্যাপির মায়ের নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি।
তার কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। বরের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আর কিছু বলতে পারব না। যা বলার পরে আপু বলবেন।’
ইন্টারনেট বিঘ্নিত হতে পারে ৭ দিন

২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা
পর্যন্ত ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ
টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল)।
বৃহস্পতিবার বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিসিএল এর বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খবরে বলা হয়, সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিঘ্ন ঘটতে পারে।
ওই সময়ে বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।
ভারতের বিশাখাপতনমে কন্টেনার থেকে বাংলাদেশি যুবক উদ্ধার
ওই খালি কন্টেনারটি দিন দশ-বারো আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঐ যুবক তাদের জানিয়েছে তার নাম মুহম্মদ রুহন হুসেন। তার বাড়ি ঢাকার কাছে বিক্রমপুরে। ছেলেটির বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।
এই কদিন জল আর খাবার না পেয়ে খুবই কাহিল অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয় বুধবার। এখন কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছে সে।
বিশাখাপতনমের বন্দরটি যে থানার অন্তর্গত, সেই একনম্বর টাউন থানার অফিসার ইন চার্জ বি ভেঙ্কট রাও বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালীকে জানিয়েছেন, "কাল যখন উদ্ধার করা হয়, তখন সে খুবই কাহিল ছিল, তাই কথাই বলতে পারে নি। তার গায়ে সেরকম কোনও পোষাকও ছিল না। যে অবস্থায় কন্টেনারের ভেতরে এতদিন ছিল সে, তারপরেও যে জীবিত আছে, এটাই বিস্ময়কর।"
পুলিশের কাছে ওই যুবক জানিয়েছে সে চট্টগ্রাম শহরে ভিক্ষা করত। রাস্তার ধারে একটি খালি কন্টেনার দেখে তার ভেতরেই সে ঘুমিয়ে পড়েছিল। তার আর কিছু মনে নেই।
মি. ভেঙ্কট রাও জানান জাহাজে করে ওই খালি কন্টেনারটি বিশাখাপতনম বন্দরে পৌঁছয় ৪-৫ দিন আগে। সেটিকে ইয়ার্ডে রাখা হয়েছিল।
গতকাল কন্টেনারের ভেতর থেকে মানুষের গলা পাওয়া যায়। ভেতর থেকে ওই যুবক কন্টেনারের গায়ে আওয়াজও করছিল। সেই আওয়াজ নিরাপত্তারক্ষীদের কানে যায়। তারপরেই কন্টেনার খুলে কাহিল অবস্থায় ওই যুবককে দেখতে পাওয়া যায়।
হাসপাতালে চিকিৎসার ফলে একদিনেই যুবকটির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আগামীকাল (শুক্রবার) ঐ যুবককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে।
Tuesday, October 18, 2016
Tuesday, October 18, 2016
- 0 Comments
এ দেশের নারীরা পরিশ্রমী দারিদ্র্য জয়ে তারাই অগ্রণী ভূমিকা পালন করছে
বরিশালে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, ‘আমি নিজে একজন চিকিত্সক।
কলেরা ও যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশের অভাবনীয় সাফল্যে আমি বিস্মিত।
এদেশের মেধাবী ও পরিশ্রমী মানুষের সাফল্য নিজ চোখে দেখার জন্যই আমি এসেছি।
ভয়াবহ দুটি রোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যকে অনুকরণ করে বিশ্বের অনেক দেশ
সুফল পেয়েছে। এ দেশের দারিদ্র্য বিমোচনে নারীদের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ
করে গ্রামের নারীরা হাঁস-মুরগি ও পশুপালন করে স্বাবলম্বী হয়েছে। তারা
পরিশ্রমী, দারিদ্র্য জয়ে এদেশের নারীরাই অগ্রণী ভূমিকা পালন করছে।’
গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ও
উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রাম পরিদর্শন শেষে সাইক্লোন শেল্টারে সাংবাদিক ও
স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, এদেশের পরিশ্রমী
মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পের পাশাপাশি আরো অর্থ
বরাদ্দ দেয়া হবে।
হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বিশ্বব্যাংক
প্রেসিডেন্ট বরিশাল বিমানবন্দরে পৌঁছলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে
বাবুগঞ্জের রাকুদিয়া ও উজিরপুরের ভরসাকাঠী গ্রাম পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
উজিরপুরে মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট
তালুকদার মো. ইউনূস, ইসিআরপির প্রকল্প পরিচালক আঃ রশিদ, এলজিইডির অতিরিক্ত
প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দিন আহম্মেদ, ভরসাকাঠী স্কুল ম্যানেজিং কমিটির
সভাপতি সাইফুল ইসলাম অরুন, প্রধান শিক্ষিকা ফেরদৌসী আরা। এসময় বক্তারা
বন্যা ও জলোচ্ছ্বাসে বার বার ক্ষতিগ্রস্ত হওয়া দক্ষিণাঞ্চলের মানুষের জীবন
বাঁচাতে সাইক্লোন শেল্টারের গুরুত্বের কথা তুলে ধরেন। ঝড় জলোচ্ছ্বাস থেকে
দক্ষিণ উপকূলের মানুষকে বাঁচাতে আরো সাইক্লোন শেল্টার ও সোলার প্লান্টের
দাবি জানান। এর প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, আপনাদের
সমস্যা ও দাবি সরকারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে হবে। সভাশেষে সাইক্লোন
শেল্টারে পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন
এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। এসময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম
ইয়ং কিম ভরসাকাঠী বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন।
বিদায়ের আগে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ জিম ইয়ং কিম তার প্রতিক্রিয়া
ব্যক্ত করতে গিয়ে বলেন, নারীদের সামান্য পুঁজি দিয়ে পরামর্শ দিতে পারলেই
তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। এখানকার সবকিছুই আমার ভালো লেগেছে।
ভবিষ্যতে এখানকার নারীদের ভাগ্য উন্নয়নে বিশ্বব্যাংক আরো অর্থ সহায়তা দিবে
বলে তিনি আশ্বাস দেন।
Monday, October 17, 2016
Monday, October 17, 2016
- 0 Comments
বিএসএফের গুলি ও ককটেল হামলায় ৪ বাংলাদেশী আহত

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলি ও ককটেল হামলায় ৪ বাংলাদেশী যুবক আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ নিয়ে ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফ উভয়পক্ষ টহল জোড়দার করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শাহ-আলম জানান, নওদাপাড়া সীমান্তে নওদাপাড়া গ্রামের ১২/১৩ জন যুবক সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩ ও ১০৬৪ এর মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে যায় ভারতীয়দের পাচার করা গরু আনতে। এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে বাংলাদেশের অভ্যন্তরে ৪/৫ রাউন্ড গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে ঘটনাস্থলে আহত হয় আনোয়ার হোসেনের পুত্র সাজু মিয়া (১৮), রেজাউল করিমের পুত্র রোকন উদ্দিন (২২), ফলুয়া করিমের পুত্র বাবলু মিয়া (২০) ও রুপচান্দের পুত্র মানিক (১৭)।
আইনী জটিলতা এড়াতে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে
গুলিবিদ্ধ রোকনের পিতা রেজাউল করিম স্বীকার করেন, তার পুত্র বিএসএফের গুলিতে আহত হয়ে এখন রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এর বেশী জানাতে রাজি হননি।
রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু জানান, কাটাতারের উপর দিয়ে বিশেষ ধরনের মই বানিয়ে গরুকে বেঁধে ভারতীয় পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এরপর বাংলাদেশী চোরাকারবারীরা ওই গরু রিসিভ করে নিয়ে আসে। পরে কাস্টমস এর কাছ থেকে পশু প্রতি ৫০০ টাকা ফি দিয়ে করিডোর করে বৈধ করে নেয়।
তিনি জানান, এই বিষয়টি সকল মহল জানলেও গোলাগুলির ঘটনা দুঃখজনক। ঘটনার পর ওই সীমান্তে বিজিবি ও বিএসএফ টহল জোরদার করেছে।
এ ঘটনায় বিজিবি’র বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
রৌমারী সদর বিজিবি কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোলাগুলির অভিযোগ শুনেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুষ্টিখাতে একশ' কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আগামী দুই বছর পুষ্টিখাতে বাংলাদেশকে অতিরিক্ত এক বিলিয়ন বা একশ' কোটি ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
সোমবার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সকাল ১০টায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান জিম ইয়ং কিম।
বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সাফল্যের ভূয়সী প্রশংসা করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের উন্নয়ন সহায়তায় পাশে থাকবে বিশ্বব্যাংক।
কিম বলেন, বিশ্বব্যাংকের যে তহবিল থেকে বিভিন্ন দেশকে সহায়তা দেয়া হয় তার আকার ৫০ শতাংশ বাড়ছে। ফলে বাংলাদেশের সহায়তা পাওয়ার পরিমাণও বাড়বে।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ গত ৩০ বছরে দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে।
আগামীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, জলবায়ু ও পুষ্টিখাতে খাতে বাংলাদেশকে আরও সহায়তার আশ্বাস দেন কিম।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু ছাড়া অন্য যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো চলমান আছে এবং সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নও বহাল রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের দারিদ্রের হারকে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকলে এটা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
৩ দিনের সফরে রোববার বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মঙ্গলবার বিকালে তার ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।
Saturday, October 15, 2016
Saturday, October 15, 2016
- 0 Comments
আল্লামা শফীর দাবি মানতে হবে : উলামা মাশায়েখ নেতৃবৃন্দ
উলামা মাশায়েখ নেতৃবৃন্দ বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী যেভাবে চান
সেভাবেই কওমি শিক্ষা সনদের মান দিতে হবে। এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ। এর
বাইরে সরকারের নিয়ন্ত্রণে কওমি সনদের স্বীকৃতি কোনোভাবেই এ দেশের কওমি আলেম
সমাজ মেনে নেবে না। অন্য কোনো মতলবাজ ও কওমি শিক্ষার ঐতিহ্য বিনষ্টকারী
ষড়যন্ত্রকারীদের কুপরামর্শে কমিশন বা কর্তৃপক্ষ নামক ষড়যন্ত্রের জালে আবদ্ধ
করে সনদের স্বীকৃতি নয়। এ দেশের হক্কানি ওলামায়ে কেরাম, ছাত্র ও তৌহিদি
জনতা দ্বীন, দেশ ও জাতির কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন,
তাদের ৯৫ শতাংশ মানুষ আল্লামা শাহ আহমদ শফীর সাথে একমত। এরই মধ্যে আল্লামা
আহমদ শফী ভারতের দেওবন্দ মাদরাসার আদলে শুধু সনদের মান দেয়ার পক্ষে যে
অভিমত দিয়েছেন সেটিকেই মূল্যায়ন করতে হবে। উলামা নেতৃবৃন্দ এ বিষয়ে
আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর মিরপুর আরজাবাদ মাদরাসা ময়দানে
অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের উলামা
মাশায়েখদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতকাল রাজধানীর লালবাগ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জে পৃথক সম্মেলনে উলামা নেতৃবৃন্দ এ কথা বলেন। লালবাগ, চকবাজার, ইসলামবাদ এলাকার আলেমদের নিয়ে লালবাগ মাদরাসায় মাওলানা মুহিবুল্লাহর সভাপতিত্বে, নারায়ণগঞ্জে মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে, টাঙ্গাইলের বদৌরা উপজেলায় মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সভা : আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মোস্তফা আজাদের সভাপতিত্বে আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন প্রস্তুতির সার্বিক বিষয় আলোচনা হয়। সম্মেলনের অনুমতিপ্রাপ্তিসহ সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে মর্মে সভায় জানানো হয়।
সম্মেলন বাস্তবায়ন শীর্ষ উলামা মাশায়েখের আহ্বান : এ দিকে গতকাল এক যুক্ত বিবৃতিতে আগামী ১৭ অক্টোবরের উলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য দেশের শীর্ষ উলামা মাশায়েখরা দেশের সর্বস্তরের আলেম উলামা, ছাত্র-শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

Friday, October 14, 2016
Friday, October 14, 2016
- 0 Comments
খাগড়াছড়িতে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি: নিহত ১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে ঘটনাস্থলেই এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের ভুয়াছড়ি খ্রিস্টানপাড়া কুতুকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাইনিজ সাব-মেশিনগান ও একটি এসএলআরসহ বিপুল পরিমাণ গুলি, সেনাবাহিনীর পোশাক ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে।
আইনশৃংখলা বাহিনী সূত্র জানায়, বড় ধরনের সন্ত্রাসী তৎপরতার লক্ষ্যে ইউপিডিএফ সন্ত্রাসী গ্র“প বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বারপাড়ায় জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোনের মেজর ইমতিয়াজ এবং লেফটেন্যান্ট তানজামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি চালায়। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি হয়। এতে ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ সাব-মেশিনগান উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯টায়
এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি অব্যাহত
রেখেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-টু (আই) মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকা ঘিরে ফেললে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। সেনাসদস্যরা পাল্টা গুলি ছুড়তে শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় এক সন্ত্রাসী নিহত হয়।
খাগড়াছড়ি সদর থানার এসআই আরেফিন হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

দ্য হিন্দু-কে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার
সন্ত্রাস দমনের নামে সীমান্ত লংঘনের বিরোধী বাংলাদেশ

ঢাকায় গণভবনে ভারতীয় সংবাদপত্র 'দ্য হিন্দু'কে সাক্ষাৎকার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত
দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম
দ্য হিন্দু-কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজের অবস্থান
স্পষ্ট করেছেন তিনি।
শুক্রবার 'দ্য হিন্দু'তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ঢাকায়
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এটি গ্রহণ করেন 'দ্য হিন্দু'র
স্ট্রাটেজি এবং কূটনীতিবিষয়ক সম্পাদক সুহাসিনি হায়দার।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, তবে একই সঙ্গে সন্ত্রাস দমনের নামে সীমান্ত লংঘনেরও বিরোধী।
চীনের প্রতি বাংলাদেশের ঝুঁকে পড়ার বিষয়ে ভারতীয় উদ্বেগও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সবার সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তা বজায় রাখা হবে। আর সবার সঙ্গে সম্পর্ক রাখলে এ অঞ্চলে ভারতই উপকৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জাতীয় রাজনীতি সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে বিএনপি ভুল করেছে। নির্বাচন বানচাল ও আন্দোলনের নামে বিরোধীরা যেসব সহিংসতা করেছে, তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তার আশাবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেবেন।
এদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ব্যাপারে মানবাধিকার সংগঠনগুলো যেসব অভিযোগ করে আসছে তাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
সাক্ষাৎকারটির উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
দ্য হিন্দু: বাংলাদেশ ১৯৮০ সালে গঠিত সার্কের প্রতিষ্ঠাতা। কিন্তু এবার পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন বর্জনকারী প্রথম দেশগুলোর একটি ছিল বাংলাদেশ। এর মানে কি সার্কের বিলুপ্তি হচ্ছে?
শেখ হাসিনা: না। আমাদের আনুষ্ঠানিক বিবৃতিতেই বলা হয়েছে যে, এ অঞ্চলে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তা সার্ক সম্মেলন অনুষ্ঠানের উপযুক্ত সময় নয় বলে আমরা বিবেচনা করেছি।
বাংলাদেশ যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সংবেদনশীল, সেখানে পাকিস্তান আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে এবং এমনকি বিষয়টি তাদের পার্লামেন্টেও তুলেছে। তারা অগ্রহণযোগ্য মন্তব্যের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। তাদের এ আচরণে আমরা মর্মাহত হয়েছি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা নিজেদের দেশের যুদ্ধাপরাধীদের বিচার করছি। এ নিয়ে তাদের উদ্বেগ থাকার কথা নয়।
পাকিস্তানের আচরণের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক বহাল থাকবে এবং আমরা নিজেদের বিরোধ মীমাংসা করে নেব। আমরা পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছি এবং তারা পরাজিত শক্তি- এটাই আসল বাস্তবতা। আমরা যুদ্ধে জয়ী পাকিস্তানের কাছ থেকে দেশকে স্বাধীন করেছি। কাজেই এটি অনুমিত যে যুদ্ধাপরাধের বিচার তারা ভালোভাবে নেবে না।
দ্য হিন্দু: পাকিস্তান থেকে আসা সন্ত্রাস কি আপনার কাছে প্রধান ইস্যু নয়? উরি হামলার পর একই সময়ে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও ভারত সার্ক সম্মেলন থেকে বেরিয়ে গেছে। পাকিস্তানকে এক ঘরে করার জন্য সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে হচ্ছে।
শেখ হাসিনা: শেষ পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতির কারণে আমরা সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার সাধারণ মানুষ সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। পাকিস্তানের সর্বত্র সন্ত্রাস বিরাজ করায় আমরা অনেকেই পাকিস্তানের ব্যাপারে হতাশ হয়ে পড়েছি।
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। তবে আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। ভারত সার্ক সম্মেলন বর্জন করেছে উরির হামলার কারণে। কিন্তু বাংলাদেশের বর্জনের কারণ সম্পূর্ণ আলাদা।
দ্য হিন্দু: সন্ত্রাসীদের হত্যা করতে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তকে কি আপনি সমর্থন করেন?
শেখ হাসিনা: আচ্ছা। আমি মনে করি, উভয় দেশেরই নিয়ন্ত্রণরেখার (সীমান্ত) পবিত্রার বিষয়টি মেনে চলা উচিত। তাহলে উভয় দেশের মধ্যে শান্তি বিরাজ করবে।
দ্য হিন্দু: কিন্তু আপনি কি এ নীতি (সিদ্ধান্ত) সমর্থন করেন? গত বছরও সীমানা পেরিয়ে মিয়ানমারে জঙ্গিবিরোধী অভিযান চালানোর কথা জানিয়েছিল ভারত। বাংলাদেশেও একই ধরনের অভিযান চালালে তা কি আপনি সমর্থন করবেন?
শেখ হাসিনা: আমি মনে করি, আপনার উচিত এসব প্রশ্ন আপনার দেশের সরকার ও প্রধানমন্ত্রীকে করা। আর এখানকার সব দেশের সীমান্ত ও নিয়ন্ত্রণ অবশ্যই মেনে চলতে হবে বলেই আমি বিশ্বাস করি।
দ্য হিন্দু: আমি জানতে চাচ্ছি, কারণ ২০০৯ সালে আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছিল সন্ত্রাসবাদবিরোধী দমনাভিযান। আপনার সরকার সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করার পাশাপাশি ২০ জনেরও বেশি মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে তুলে দিয়েছিল। এখন সেই সন্ত্রাসবিরোধী সহযোগিতার আজ কী অর্থ বহন করে?
শেখ হাসিনা: বাংলাদেশে সন্ত্রাসের শেকড় গাড়তে দেয়া হবে না বলে আমি বিশ্বাস করি। ভারত কিংবা মিয়ানমার, যে দেশের সীমান্তেই হোক না কেন ২০০৮ সাল থেকে আমরা সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছি তার সুফল আপনি দেখছেন। আমাদের সীমান্তজুড়ে প্রতিদিনই সহিংসতা, বোমা বিস্ফোরণ, সন্ত্রাসীদের তৎপরতা চলতো এবং যা আমরা নিয়ন্ত্রণ করেছি। অন্য দেশে সন্ত্রাসী হামলা চালাতে আমরা কোনো গোষ্ঠীকেই আমাদের ভূমি ব্যবহার করতে দেব না। অন্য দেশে জঙ্গি হামলা চালাতে কোনো গোষ্ঠীকে আমরা আমাদের দেশের মাটি ব্যবহার করতে দেব না। বাংলাদেশ এখন আর সন্ত্রাস ফেরি করা দেশ নয় এবং আগের মতো অস্ত্র পাচারের সিল্ক রুটও নয়।
দ্য হিন্দু: এ বছর হলি আর্টিজান বেকারিতে পরিচালিত সন্ত্রাসী হামলা আপনার সন্ত্রাসবিরোধী যুদ্ধকে বদলে দিয়েছে?
শেখ হাসিনা: সন্ত্রাসবাদ বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এর মোকাবেলায় আমি কিছু ভিন্নতর পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। আমি স্কুল ও কলেজের শিক্ষকদের মাধ্যমে সন্ত্রাসেরবিরোধী সচেতনা সৃষ্টি করছি। এরপর আমি অভিভাবকদের বলেছি সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মিশে তার ওপর যেন চোখ রাখে। আমরা মসজিদ-মাদ্রাসার আলেম-উলেমাদের বলেছি, তারা যেন ইসলামকে শান্তির ধর্ম হিসেবে তুলে ধরেন। আর কেউ যেন সহিংসতার কথা না বলেন তা নিশ্চিত করতেও বলেছি। উগ্রপন্থাবিরোধী সচেতনতা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানদের সন্ত্রাসী হওয়া প্রতিহত করছি।
দ্য হিন্দু: কয়েক দিন আগে আপনি ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে 'জিরো টলারেন্সের' কথা বলেছেন। আপনার এই ঘোষণা দিতে এত সময় লাগলো কেন, যখন অনেক আগে থেকেই বিভিন্ন উগ্রগোষ্ঠী বহু হিন্দু এবং ব্লগারকে টার্গেট করে হত্যা করেছে?
শেখ হাসিনা: এটি সত্য নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকেই ব্যবস্থা নিয়েছে। শুধু বাংলাদেশ নয় সারবিশ্বেই তদন্তের জন্য সময় লাগে। কিন্তু এ কথা বলা ঠিক নয় যে এসব হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা ধীরগতিতে প্রতিক্রিয়া জানাচ্ছি।
দ্য হিন্দু: মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনশৃংখলা বাহিনী নিরাপত্তা সন্দেহভাজন সন্ত্রাসীদের নিরাপত্ত হেফাজতে হত্যা, গুম এবং পায়ে গুলি করার মধ্য দিয়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে সমর্থন হারাচ্ছে।
শেখ হাসিনা: এটি খুবই দুর্ভাগ্যজনক যে মানবাধিকার সংগঠনগুলো সন্ত্রাসের শিকারদের চেয়ে দুষ্কৃতিদের অধিকারের পক্ষেই বেশি সোচ্চার। যুক্তরাষ্ট্রে কী হচ্ছে? যখন সেদেশের স্কুল কিংবা অন্য কোথাও হামলা হয় তখন সেখানকার আইনশৃংখলা বাহিনী কী করে? তারা কি হামলাকারীদের হত্যা করে জনসাধারণকে উদ্ধার করে না? আমাদের আইনশৃংখলা বাহিনী কি তাদের উপর হামলাকারীদের হত্যা করবে না?
দ্য হিন্দু: হলি আর্টিজানে হামলার পর আপনার সরকার বলেছে, হামলায় স্থানীয় জঙ্গিগোষ্ঠীগুলো জড়িত এবং ইসলামিক স্টেট (আইএস) জড়িত নয়। কিন্তু আইএসের দাবি, তারা এ হামলা করে এবং এ হামলার জন্য প্রধান সন্দেহভাজনকে তারাই প্রশিক্ষণ দিয়েছে। তাদের এ দাবি আপনি কিভাবে অস্বীকার করবেন?
শেখ হাসিনা: হয়তো হামলাকারীদের কেউ আইএসের প্রতি অনুরক্ত। কিন্তু বাংলাদেশের আইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। এখানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে যদি কারও কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে তাদের উচিত এসব আমাদেরকে দেয়া। আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি, আমরা জানি তারা কোথায় থেকে এসেছে এবং তারা সবাই স্থানীয়।
দ্য হিন্দু: পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধকালে দালালির জন্য যেসব ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছে তাদের ফাঁসি বন্ধ করতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই আহ্বান জানানো হয়েছে। ৪৫ বছর পরের এ সব ফাঁসি কি বাংলাদেশকে কোনো উপসংহারে পৌঁছে দিতে পারবে?
শেখ হাসিনা: অবশ্যই পারবে। ১৯৭১ সালে কী হয়েছে? তারা বেসামরিক মানুষ হত্যা করেছে, দুই লাখেরও বেশি নারীকে ধর্ষণ করেছে এবং গ্রামের পর পর গ্রাম পুড়িয়ে দিয়েছে। যারা এসব ঘটনার শিকার হয়েছেন তাদের দিক বিবেচনায় এসব ব্যক্তিদের বিচার করা ছিল জাতীয় দাবি।
দ্য হিন্দু: আপনি বলছেন এটি জনদাবি। এখন পর্যন্ত জামায়াতের নির্বাচিত নেতারা ফাঁসিতে ঝুলেছেন অথবা কারাগারে রয়েছেন, প্রধান বিরোধী দল বিএনপির কর্মকর্তারা গ্রেফতার অথবা বিচার এড়াতে বিদেশে পালিয়ে আছেন। আপনি কি নিজের রাজনৈতিক রেষারেষির সঙ্গে যুদ্ধাপরাধের বিচারকে গুলিয়ে ফেলছেন না?
শেখ হাসিনা: না। এটি আমার রাজনৈতিক রেষারেষির ব্যাপার নয়। আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস করেন তাহলে আপনি এসব স্বাধীনতাবিরোধী নেতাদের সমর্থন করতে পারেন না। বিএনপি যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে। বিএনপি নেতাদের মামলা সম্পূর্ণ আলাদা, যা তাদের দুর্নীতি ও অপরাধের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং এসব নেতা যদি দোষী না হয় তবে তাদের উচিত হবে বিচারের মুখোমুখি হওয়া। তাদের উচিত নয় দেশ থেকে পালিয়ে যাওয়া। আমি যখন বিরোধী দলে ছিলাম, তখন তারা আমার বিরুদ্ধে এক ডজন মিথ্যা মামলা করেছিল।
বিএনপি শুধু ২০১৪ সালের নির্বাচন বর্জনই করেনি, একে বানচাল করারও চেষ্টা করেছিল। যেসব স্কুলে নির্বাচনী বুথ স্থাপন করা হয়েছিল, তা পুড়িয়ে দিয়েছে তাদের কর্মীরা। তারা নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা করেছে। বাস-ট্রেন ধ্বংস করেছে। ২০১৫ সালে তারা তিন মাস ধরে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যাতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কাজেই তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এখানে কোনো রাজনৈতিক মামলা নেই, সবগুলোই অপরাধ সংক্রান্ত মামলা।
দ্য হিন্দু: আপনি ১৯৯৬ সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এখন আপনি বিরোধী দলবিহীন একটি সংসদকে নেতৃত্বে দিচ্ছেন। আপনি কি পরবর্তী নির্বাচনে বিরোধী দল বিএনপিকে সংসদীয় প্রক্রিয়ায় ফিরিয়ে আনার বিষয়ে কিছু ভাবছেন?
শেখ হাসিনা: পরিণতির কথা জেনে-বুঝেই বিএনপি নির্বাচন বর্জন করেছে। আমি খালেদা জিয়াকে ফোন করেছিলাম, কিন্তু তিনি আমার ফোন ধরেননি। আমার বাবা তার স্বামী জেনারেল জিয়াকে পদোন্নতি দেন এবং ওই সময় থেকে আমরা পরস্পরকে চিনতাম। কিন্তু, তিনি কটূ ভাষায় কথা বলেন। এমনকি তার ছেলের মৃত্যু হলে দরজা আটকে রেখে আমার সমবেদনা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি তার দলের নেতাদের প্রতিবাদের নামে সহিংসতা চালানোর নির্দেশ দেন। মানুষ হিসেবে আমি আর কী করতে পারি? নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা তার ভুল ছিল। আমি আশা করি, তিনি পরবর্তী নির্বাচনের ব্যাপারে একই ধরনের ভুল করবেন না। তবে তিনি যদি দুষ্কৃতি করে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করেন, আমি তার সুযোগ দেব না।
দ্য হিন্দু: সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের আরেকটি অংশ। তা সত্ত্বেও সম্প্রতি একজন খ্যাতিমান সম্পাদককে গ্রেফতার, মুক্তিযুদ্ধের অবমাননার জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন ডিজিটাল আইন প্রণয়নের মধ্য দিয়ে আপনি এই বার্তাই দিচ্ছেন যে আপনি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছেন...
শেখ হাসিনা: আমি যখন ক্ষমতায় এলাম তখন একটিমাত্র টেলিভিশন চ্যানেল ছিল। আর এখন ২৩টি চ্যানেল। কে করেছে এগুলো? কে শত শত সংবাদপত্র প্রকাশের অনুমোদন দিয়েছে? আর আমি জানতে চাই, যদি এখানে সংবাদমাধ্যমের স্বাধীনতাই না থাকে, তাহলে তারা স্বাধীনতা না থাকার কথা কিভাবে স্বাধীনভাব লিখছে। আমরা ওই সম্পাদককে (শফিক রেহমান) অন্য অপরাধে গ্রেফতার করেছি। তিনি যদি দেশের বিরুদ্ধে তৎপরতা চালান, তাহলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া বাংলাদেশে বহু সম্পাদক রয়েছেন, তাদের মধ্যে কতজন গ্রেফতার আছেন?
দ্য হিন্দু: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ সফর করছেন। চীনের সঙ্গে আপনার সম্পর্ককে ভারত খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খোলামেলা সম্পর্ক সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারত চীনের চেয়ে পিছিয়ে আছে কেন?
শেখ হাসিনা: আসলে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বড় পর্যায়ে উন্নীত হয়েছে। বিশেষ করে ভারত আমাদেরকে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা (২০০৭-০৮) দেয়ায় পরে হয়েছে। আগে আমরা ভারত থেকে খাদ্যশস্য আমদানি করতাম, কিন্তু এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, একারণে বাণিজ্য হ্রাস পেতে পারে। এটি একটি কারণ হতে পারে। কিন্তু এখনও ভারত থেকে আমরা অনেক কাঁচামাল, যন্ত্রপাতি মেশিন ও তুলা আমদানি করছি। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, যা ক্রমান্বয়ে জোরালো হবে।
দ্য হিন্দু: কিন্তু চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬-৭ বিলিয়ন ডলারের...
শেখ হাসিনা: এটি প্রাইভেট খাতের ওপর নির্ভর করছে, তারা যেখান থেকে প্রয়োজন মনে করে সেখান থেকেই তারা পণ্য কিনতে পারে। দু'দেশের মধ্যকার বাণিজ্যিক ভারসাম্যহীনতা নিয়ে বাংলাদেশ পুরোপুরি সোচ্চার রয়েছে। আমরা পর্যায়ক্রমে দু'দেশের বাণিজ্য বাধা তুলে নিতে চেষ্টা করছি। এছাড়াও আমরা মংলা এবং ভেড়ামারায় ভারতীয় বিশেষ অর্থনৈতিক জোন (এসইজেড) নির্মাণের পরিকল্পনা করেছি যা বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াবে এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে।
দ্য হিন্দু: বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য এবং প্রতিরক্ষা অংশীদার চীন। চীনের 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশ যে চীনের 'স্ট্রিং অব পার্লস' বা মুক্তার মালার অংশ হচ্ছে বলে ভারতের যে উদ্বেগ রয়েছে তা কি যৌক্তিক নয়?
শেখ হাসিনা: আপনি ভারত ও বাংলাদেশের মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। এটিই যদি আপনার মনোভাব হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে অভিযোগ করতে পারেন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে? না, আমাদের নীতি খুবই স্পষ্ট যে আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তা বজায় রাখতে চাই।
আমি বিশ্বাস করি সুসম্পর্কের একটি বড় অংশ হলো কানেকটিভিটি। আমরা এরইমধ্যে বিআইএন নেটওয়ার্ক গড়ে তুলেছি। ফলে ভুটান, ভারত এবং নেপালের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে। আমরা চীন, ভারত এবং মিয়ানমারের সঙ্গেও বিসিআইএম অর্থনৈতিক করিডোর গড়ে তুলছি। এর ফলে আমরা সবাই একযোগে নিজেদের বাণিজ্যের পরিমাণ বাড়াতে পারব, যা আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।
আমাদের জনসাধারণের ক্রয়ক্ষমতা বাড়লে আমাদের এ অঞ্চলে কে সবচেয়ে বড় লাভবান হবে? ভারত। বাংলাদেশের বাজার থেকে সবচেয়ে লাভবান হওয়ার অবস্থানে রয়েছ ভারত। আপনাদের এটা বুঝতে হবে।
দ্য হিন্দু: এ সপ্তাহে আপনি ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন। আশা করা যাচ্ছে এ বছরের শেষের দিকে একটি দ্বিপাক্ষিক সফরও করবেন। আমাদের বলুন আপনি কী অর্জনের আশা করছেন।
শেখ হাসিনা: আমাদের এ অঞ্চলের সমস্যা হলো আমাদের সবার অবস্থা একই। দারিদ্র্য আমাদের সবার শত্রু, যার মূলোৎপাটনে আমাদের সবাইকে লড়তে হবে। আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা সমস্যা রয়েছে। তবে আমি বিশ্বাস করি এটি সব সময় সমাধানযোগ্য।
গঙ্গা পানি চুক্তির মাধ্যমে ভারত-বাংলাদেশ এমনটি করেছে। যতদূর জানি, ব্রিকস নেতারা আমাদের প্রত্যাশার কথা অবহিত আছেন। আমরা চাই ব্রিকস তার নতুন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে বিমসটেকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
দ্য হিন্দু: এরই মধ্যে দু'দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে, যার ফলে ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এবারের সফরে আপনি কি অনিষ্পন্ন থাকা আরও সমস্যা যেমন- অবৈধ অভিবাসন ও সীমান্তে গুলি বন্ধ এবং সীমান্ত ব্যবস্থা নিয়ে আলোচনা করেবন?
শেখ হাসিনা: হ্যাঁ। সীমান্ত চুক্তি ছিল দীর্ঘদিনে ঝুলে থাকা সমস্যা যা ৪৫ বছর পরে নিষ্পত্তি হলো। সুতরাং যদি এমন বড় সমস্যার সমাধান হতে পারে তাহলে আমরা ছোটখাটো সমস্যাগুলোও সমাধান করতে পারবে।
সীমান্ত হত্যা নিয়ে দু'পাশেই আমরা উভয় পক্ষই উদ্বিগ্ন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশের নিরাপরাধ গ্রামবাসীদের গুলি করে হত্যার যেসব ঘটনা ঘটাচ্ছে তা যৌথভাবে তদন্ত করতে সম্মত হয়েছে বিএসএফ এবং বিজিবি। দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ নিয়ে আলোচনাও হয়েছে।
কিছু সমস্যা যদিও এখনও রয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখুন বিশ্বের মধ্যে আমরা কত বড় এবং ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছি যে আমরা সুনিপুণভাবে আমাদের জনগণ ও ভূমি বিনিময় করেছি।
দ্য হিন্দু: যদিও আপনার দ্বিপাক্ষিক সফরসূচি এখনও নির্ধারিত হয়নি...এখানে কি এমন কোনো প্রচেষ্টা রয়েছে যে আগে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে, তারপর দ্বিপাক্ষিক সফর হবে?
শেখ হাসিনা: না, না (হাসি)...। এখানে কোনো শর্ত নেই। এমনকি রাষ্ট্রীয় সফর ছাড়াও আমি ভারতে গিয়েছি। আমি ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্যে যোগ দিয়েছি। তার মৃত্যুর খবর শুনে আমি ছুটে এসেছি, কারণ ১৯৭৫ সালে তিনি আমাদের জন্য অনেক করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের জনগণের জন্য অনেক কিছু করেছে। তারা আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। সুতরাং এসব বন্ধন থাকলে আপনি প্রটোকলের কথা ভাবতে পারবেন না। প্রতিবেশীর ঘরে আমি যেকোনো সময়েই যেতে পারি।
দ্য হিন্দু: আপনি কি মনে করেন সার্ক সাময়িক স্থগিত হয়ে যাওয়ায় জোট হিসেবে বিমসটেক অগ্রগতি অর্জন করবে?
শেখ হাসিনা: না। সার্ক একটি দক্ষিণ এশীয় জোট এবং তা এখনও বহাল রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলো নিয়ে ১৯৯৭ সালে বিমসটেক গঠিত। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আমিও এর একজন প্রতিষ্ঠাতা। নরেন্দ্র মোদি এই জোটকে আরও সামনের দিক এগিয়ে নিচ্ছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু কোনো জোট অপর কোনো জোটের বিকল্প আমি মনে করি না।

ঢাকার নিম্ন আদালত ও থানার মালখানা
উধাও হয়ে যাচ্ছে আলামত
রেহাই পেয়ে যাচ্ছে অভিযুক্তরা * প্রকাশ্যেই বিক্রি হয় মালখানার মাদক
ঘটনাটি ২০০৭ সালের নভেম্বরের। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে
অটোরিকশা আরোহী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক এবং তার কাছ থেকে এক
কেজি দু’শ গ্রাম হেরোইন উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে শফিকুলের দেয়া
তথ্যে আরও ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তখন ওই হেরোইনের মূল্য ছিল
প্রায় পৌনে ২ কোটি টাকা। এ ঘটনায় দায়ের করা মামলাটি দীর্ঘ তদন্তের পর পুলিশ
২০০৯ সালের ডিসেম্বর চার্জশিট দাখিল করে। এর আগে উদ্ধারকৃত আলামত হেরোইন
কিনা তাও পরীক্ষা করা হয়। তদন্তকারী কর্তৃপক্ষ মামলার ডকেটের সঙ্গে ওই
রিপোর্টটিও দাখিল করে। চার্জশিট দাখিলের সময় উদ্ধারকৃত আলামত জমা দেয়া হয়
আদালতের মালখানায়। তবে মামলা চলাকালে আদালতে উপস্থাপনের পর হেরোইনের
পরিবর্তে পাওয়া যায় বরিক পাউডার। ফলে খালাস পেয়ে যায় ‘মাদক ব্যবসায়ী’
শফিকুল ইসলাম। এ ঘটনায় বিচারক মামলার তদন্ত কর্মকর্তা ও মালখানার দায়িত্বে
থাকা কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। কিন্তু হেরোইনের ওই চালানটির আর খোঁজ
মেলেনি।
গত বছরের ১২ এপ্রিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত
যাত্রী লাকি আক্তার মুক্তাকে এক কেজি সোনাসহ গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা ও
তদন্ত অধিদফতর। কিন্তু আদালতে দেয়া ফরোয়ার্ডিংয়ে সোনার পরিবর্তে ২৫ বোতল
ফেনসিডিল উল্লেখ করায় খুব সহজেই জামিন পেয়ে যান লাকি আক্তার। অভিযোগ রয়েছে,
এজন্য আইনজীবী আর তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয় মোটা অংকের টাকা।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি ফাঁস হলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি
পরোয়ানা জারি করেন। যাত্রাবাড়ী থানা পুলিশ গত বছরের ১৭ নভেম্বর ধলপুরের
মিষ্টিগলিতে আসামির বাড়িতে অভিযান চালায় এবং লাকি আক্তার মুক্তার পরিবর্তে
তার বড় বোন মুক্তা আক্তারকে গ্রেফতার করে। দুর্ভাগ্যক্রমে দুই বোনেরই
স্বামীর নাম হারুন-অর-রশিদ আর তাদের নামে আংশিক মিল থাকায় ছোট বোনের বদলে
চার মাস কারাভোগ করতে হয় বড় বোন মুক্তা আক্তারকে। অন্যদিকে আদালতে আলামত
হিসেবে সোনার পরিবর্তে ফেনসিডিল উপস্থাপন করা হলেও এক কেজি সোনা কোথায় গেল
তার উত্তর এখনও মেলেনি।
শুধু এ দুটি মামলাই নয়, সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, নিরাপত্তার অভাব আর সংশ্লিষ্টদের যোগসাজশে রাজধানীর নিু আদালত ও থানার মালখানা থেকে জব্দ করা টাকা, সোনার গহনা, অস্ত্রসহ অনেক গুরুত্বপূর্ণ আলামত উধাও হয়ে যাচ্ছে। আর আদালতে আলামত উপস্থাপন করতে না পারায় ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা। শুধু তাই নয়, যন্ত্রাংশসহ পুরো গাড়িও উধাও হয়ে যাচ্ছে। এছাড়া মালখানা থেকে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হয় ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ আলামত হিসেবে জব্দ করা বিভিন্ন মাদক। বিক্রির পর ফেনসিডিলের বোতলে রাখা হয় কোকাকোলা, হেরোইন হয়ে যাচ্ছে বরিক পাউডার আর ইয়াবার স্থলে রাখা হয় জন্মবিরতিকরণ পিল।
অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের যোগসাজশেই মালখানা থেকে মাদকসহ বিভিন্ন মূল্যবান মালামাল বিক্রি করা হয়। এজন্য মালখানা ঘিরে গড়ে উঠেছে প্রায় ২৫ সদস্যের একটি দালালচক্র। এর সঙ্গে রয়েছেন কিছু অসাধু কর্মকর্তাও। আর কম দামে মাদক পাওয়ায় মালখানা ঘিরে বাড়ছে মাদকসেবীদের ভিড়।
ঢাকার আদালতের মালখানা দুটি- জেলা ও মহানগর মালখানা। কেরানীগঞ্জ, দোহার, সাভার, আশুলিয়া, ধামরাই, নবাবগঞ্জ ও জিআরপি থানায় দায়ের করা মামলায় জব্দ করা আলামত রাখা হয় জেলা মালখানায়। এখানে প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের আলামত জমা আছে। অন্যদিকে, মহানগর মালখানা চার ভাগে বিভক্ত- পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায়ও মামলার আলামত রাখা হয়।
জেলা মালখানা ঢাকার কালেক্টরেট ভবনের নিচতলায় আর মহানগর মালখানা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বেজমেন্টে অবস্থিত। টাকা, অস্ত্র ও ছোট অন্যান্য মূল্যবান আলামত মালখানার ভেতরে রাখা হয়। আর সংকুলান না হওয়ায় যানবাহনের মতো আলামতগুলো রাখা হয় আদালত চত্বর ও থানার কম্পাউন্ডে। আলামত জমতে জমতে বিচারিক হাকিম আদালতের সামনের চত্বর পর্যন্ত গিয়ে ঠেকেছে। খোলা আকাশের নিচে থাকা এসব আলামতের বেশিরভাগই রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার আদালতপাড়ায় অবস্থিত মালখানাগুলোতে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ আলামত রয়েছে। মালখানায় স্থান সংকুলানের অভাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় ও বিভিন্ন থানায় রয়েছে আরও প্রায় দেড় লাখ আলামত।
মালখানা থেকে আলামত উধাও হয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের এডিসি (প্রসিকিউশন) মিরাজ উদ্দিন বলেন, প্রতিটি আলামতে কোর্ট মালখানার রেজিস্টার নম্বর (পিএমআর) দেয়া থাকে। এরপর রিকুইজিশন অনুসারে পিএমআর নম্বর দেখে তা আদালতে উপস্থাপন করা হয়। মালখানা থেকে আলামত উধাও হওয়া কিংবা গায়েব করে ফেলার মতো কোনো অভিযোগ আমরা পাইনি। আদালতও এ ধরনের কোনো আদেশ দেননি। আদালত মন্তব্য না করলে আমরা কীভাবে বুঝব যে, মালখানা থেকে আলামত গায়েব হয়ে যাচ্ছে?
তবে ২০১১ সালের ২৩ এপ্রিল বহুল আলোচিত কামরুন নাহার নাদিয়া হত্যা মামলার তথ্য পর্যালোচনায় দেখা যায়, হত্যাকাণ্ডের পর নাদিয়ার স্বামী রেজার প্রাইভেটকার, স্বর্ণালংকার, মোবাইল, হত্যায় ব্যবহৃত কাঠের বাতা, কাঠের টুকরা ও নিহতের সেলোয়ার আলামত হিসেবে পুলিশ জব্দ করে। পরবর্তীতে আসামি রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৪ জুন ঢাকা মহানগর দায়রা জজ সব আলামত তাকে দেয়ার নির্দেশ দেন। কিন্তু সাক্ষ্য গ্রহণের একপর্যায়ে জানতে চাইলে আসামি রেজা আদালতকে জানান, তিনি ‘হত্যায় ব্যবহৃত কাঠের বাতা, কাঠের টুকরা ও নিহতের সেলোয়ার’ ছাড়া সবকিছু গ্রহণ করেছেন। অথচ মালখানার নথি অনুসারে, রেজা ‘হত্যায় ব্যবহৃত কাঠের বাতা, কাঠের টুকরা ও নিহতের সেলোয়ার’ও গ্রহণ করেছেন। ফলস্বরূপ, আলামত না পাওয়ায় মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, মামলা প্রমাণের ক্ষেত্রে আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলামত যাতে ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর স্পেশাল পিপি আবু আবদুল্লাহ ভূঞা যুগান্তরকে বলেন, সঠিক আলামত দাখিল করতে না পারায় অনেক সময় আসামি খালাস পেয়ে যাচ্ছে। আবার অনেক সময় বিচারও আটকে থাকছে।
জানতে চাইলে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান বলেন, আলামত সঠিকভাবে উপস্থাপনের অভাবে দোষীরা নির্বিঘ্নে মামলা থেকে খালাস পেয়ে যেতে পারে। সঠিকভাবে আলামত সংরক্ষণ না করায় কয়েক বছর আগে চট্টগ্রামে পোশাককর্মী সীমা ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা খালাস পেয়ে যায়। পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়।
ফৌজদারি মামলার অভিজ্ঞ আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, মামলাটি ছিল অস্ত্রের। কিন্তু জব্দ তালিকায় থাকা বিদেশী নাইন এমএম পিস্তলের পরিবর্তে আদালতে উপস্থাপন করা হয় দেশী তৈরি পিস্তল। ফলে খালাস পেয়ে যায় আসামিরা। ২০/২২ বছর আগের আরেকটি মামলার উল্লেখ করে তিনি বলেন, ওই মামলায় জব্দ করা জাল টাকা গায়েব হয়ে যায়। ওই ঘটনায় তৎকালীন ওসির (প্রসিকিউশন) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল।
মালখানা থেকে আলামত উধাও হওয়ার বিষয়ে পুরান ঢাকার আদালতের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি নতুন কোনো বিষয় নয়। যুগের পর যুগ মালখানা থেকে মাদক ছাড়াও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র বিক্রি হয়ে আসছে। বিষয়টি কমবেশি সবাই জানে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশের পান দোকানি আকবর আলী জানান, মালখানা থেকে পাচার করে আনা এক বোতল ফেনসিডিল ৬শ’ টাকা আর ইয়াবা প্রতি পিস ২শ’ টাকা করে বিক্রি হয়। অভিযোগ রয়েছে, আদালতে বিভিন্ন মামলায় হাজিরা দিতে আসা আসামিদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। জুস বা স্যালাইনের খালি প্যাকে ফেনসিডিল ঢুকিয়ে পাইপের মাধ্যমে হাজতি বা বন্দিদের দেয়া হয়। এজন্য পুলিশকে দিতে হয় বাড়তি ২০০ টাকা। আরও অভিযোগ রয়েছে, কিছু পুলিশ সদস্য এর সঙ্গে জড়িত থাকায় ফেনসিডিল ও গাঁজা কেনার জন্য নিু আদালতের মালখানাকেই নিরাপদ মনে করে রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা মাদক ব্যবসায়ীরা।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের এডিসি (প্রসিকিউশন) মিরাজ উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নিয়মানুসারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
চুরির অভিযোগ পুলিশের বিরুদ্ধেই : গত বছরের আগস্টে রাজধানীর মিরপুর এলাকা থেকে মাদকসহ একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-ছ-১১-০৭২৫) জব্দ করে পল্লবী থানার মালখানায় রাখা হয়। ঈদুল ফিতরের পর সেখান থেকে অটোরিকশাটি উধাও। মালখানার দায়িত্বে থাকা এসআই ইয়াকুব আলীকে অটোরিকশাটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয়। ১১ নভেম্বর মিরপুর ১২নং সেকশন থেকে অটোরিকশাটি উদ্ধার এবং নূরে আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নূরে আলম বলেন, আড়াই লাখ টাকায় ওই থানার এসআই জহির উদ্দিন তৈমুর তার কাছে অটোরিকশাটি বিক্রি করেন। তখন নম্বর পরিবর্তন করে একটি ভুয়া নম্বর (ঢাকা মেট্রো-ছ-১৪-২২৪৬) বসানো হয়। ঘটনাটি এখনও তদন্তাধীন।
এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মিরাশ উদ্দিন বলেন, রাজধানীর ৪৯টি থানা, ডিবি, এসবি ও সিআইডি থেকে নিয়মিত বিপুল সংখ্যক আলামত মালখানায় পাঠানো হয়। কিন্তু সে তুলনায় মামলা নিষ্পত্তির হার কম। ফলে আলামত জট তৈরি হচ্ছে। স্থান সংকটের কারণে আলামত সংরক্ষণ দুরূহ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জায়গা বরাদ্দের জন্য বলা হয়েছে। মালখানা থেকে আলামত চুরি প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা মিরাশ উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। কেউ তার কাছে অভিযোগও করেনি।

Thursday, October 13, 2016
Thursday, October 13, 2016
- 0 Comments
ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও, ফেঁসে গেলেন শিক্ষক!

ছাত্রীর সঙ্গে নিজের ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্রে ফেঁসে গেছেন এক শিক্ষক। তিনি রাজশাহীর গোদাগাড়ীর গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়েন উদ্দিন। তিনি বালিয়াঘাট্টা গ্রামের আশরাফুল ইসলাম মাস্টারের ছেলে।
সম্প্রতি শিক্ষক ময়েন ও ওই কলেজেরই একাদশ প্রথম বর্ষের এক ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিওচিত্র বাইরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষার আগে ইংরেজির শিক্ষক ময়েন উদ্দিনের কাছে প্রাইভেট পড়ত ওই ছাত্রী। তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন ময়েন। ওই ছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় শিক্ষক ময়েন তা মুঠোফোনে ভিডিও করে রাখেন। এরপর ভিডিওটি তিনি তার ল্যাপটপে সংরক্ষণ করেন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে তিনি তার ল্যাপটপ সার্ভিসিংয়ে দিলে ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ইন্টারনেটেও। এরপর সেটি স্থানীয়দের হাতে হাতে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামশুল করিম জানান, দুপুরে গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশটি শিক্ষক ময়েন উদ্দীনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
জানতে চাইলে অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরিচালনা পর্ষদের জরুরি সভা আহ্বান করা হয়। সভায় ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রাথমিকভাবেই অভিযোগের সত্যতা পায়। একারণে নৈতিক শৃংখলা ভঙ্গের অভিযোগে শিক্ষক ময়েনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অধ্যক্ষ জানান, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেয়ার পর পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে, শিক্ষক ময়েনকে স্থায়ী বরখাস্ত করা হবে কিনা।
শাবি প্রশাসনকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি)ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’।
এর মধ্যে ফরমের মূল্য না কমালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা।
বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে আল্টিমেটাম দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র সরোয়ার তুষার বলেন, শাবিপ্রবিতে ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যেখানে গত বছর ছিলো ৭৫০-৯০০ টাকা, ২০০৮-০৯ সেশনে ছিলো ৩০০-৩৫০ টাকা। মাত্র কয়েক বছরের ব্যবধানে তা চারগুন বাড়ানো হয়েছে। শুধুমাত্র গতবছরের তুলনায় এবার ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে ৩৩.৩৩ শতাংশ।
১৬ অক্টোবর থেকে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হলেও অভিভাবকদের প্রতি প্রথম থেকে ভর্তি আবেদন ফরম না তুলে কয়েকদিন অপেক্ষা করার আহ্বান জানান এই মঞ্চের অন্যতম সদস্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ।
এ সময় প্রশাসনকে ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। তা না হলে গণতান্ত্রিক ভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে থেকে।
সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ই অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি আবেদন করা যাবে।
শেরপুর সীমান্তে ফের বন্যহাতির আক্রমণ, নিহত ৩

ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ফের বন্যহাতির আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় এক গৃহবধূ এ দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে একদল বন্যহাতি আক্রমণ করে।
নিহতরা হলেন- পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আহেতন নেছা (৪৫), একই গ্রামের কালা জহুরুল (৪৫) ও গুরু চরণ দুধনই গ্রামের আব্দুল হাই (৩২)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে একদল বন্যহাতি ওই গ্রামে ধান ক্ষেতে নামে। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়া করলে হাতির দল আশপাশের ঘরবাড়িতে হামলা চালায়। এতে একটি ঘরের ভিতর লুকিয়ে থাকা আহেতন বেগমকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একই গ্রামের কালা জহুর ও গুরু চরণ দুধনই গ্রামের আব্দুল হাইয়ের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন্য হাতির তাণ্ডব মোকাবেলা না করতে পেয়ে শেরপুর থেকে দমকল বাহিনীকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে বন্য হাতির আক্রমণে উত্তর পানবর গ্রামে বাশি রাম সাংমা নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক নিহত হন।
Wednesday, October 12, 2016
Wednesday, October 12, 2016
- 0 Comments
খাদিজার শারীরিক অবস্থার উন্নতি
ডাকে সাড়া দিচ্ছেন

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম
নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি এখন ডাকে সাড়া দিতে
পারছেন। এর আগে তাকে স্পর্শ না করলে তিনি সাড়া দিতে পারতেন না।
গতকাল মঙ্গলবার স্কয়ার হাসপাতাল কর্তপক্ষ এ তথ্য জানিয়েছেন। হাসপাতালের
অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন জানান, আমরা এখন বলতে
পারি তার (খাদিজা) অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিন সপ্তাহ পর তার
নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে। তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে শরীরে
স্পর্শ না করলে খাদিজা রেসপন্স করতেন না। আজ মঙ্গলবার থেকে শরীরে স্পর্শ না
করে ডাক দিলে তিনি রেসপন্স করছেন। এখন তার ব্রেনের উপর চাপ কমাতে লাইফ
সাপোর্ট রাখা হয়েছে। তবে মস্তিক স্বাভাবিক আস্থায় আসার পর লাইফ সাপোর্ট
খুলে দেয়া হবে। তিনি জানান, এধরণে রোগীকে ৪ ঘণ্টার মধ্যে চিকিত্সা শুরু
করতে পারলে দ্রুত উন্নতি করা যায়। কিন্তু আমরা খাদিজাকে পেয়েছি ১২ থেকে ১৪
ঘণ্টা পর। সময়ের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের অবস্থা বোঝা যাবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি
কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার
নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
লুটপাট হচ্ছে গরিবের চাল
কুড়িগ্রামে
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড পেয়েছেন
সরকারি চাকুরে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ ধনী ও সচ্ছল ব্যক্তিরা,
খোলাবাজারে বিক্রি হচ্ছে চাল, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, অনিয়ম তদন্তে
মাঠে গোয়েন্দারা

আজিজুল হক বাস করেন দালানকোঠায়, ৭টি পুকুর লিজ নিয়ে করছেন মাছ চাষ। তিনি
কুড়িগ্রামের চিলমারি সদর ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে
রয়েছেন। এরপরও হতদরিদ্রদের জন্য দেয়া সরকারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা
কেজি চালের কার্ড তার হাতে।
ভুরুঙ্গামারি পাইকেরছড়া ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। তিনিও পেয়েছেন একটি কার্ড। তার
সরল স্বীকারোক্তি-‘গরিবদের জন্য দেয়া কার্ড অনেক স্বচ্ছল ব্যক্তি পেয়েছেন
বলে শুনেছি।’ আপনি কেন নিয়েছেন জিজ্ঞেস করলেই জানালেন, ‘আমার নাম কিভাবে
কার্ডে এলো তাইতো আমি জানি না!’ একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি লুত্ফর
রহমান অবশ্য নিজের নামে কার্ড নেননি। তিনি নিয়েছেন তার দুই ছেলে মিলটন ও
নাজমুলের নামে।
এই ইউনিয়নের নবাব আলী চাকরি করেন সরকারের
সমাজ কল্যাণ বিভাগে। তিনিও নাম লিখিয়েছেন হতদরিদ্রদের তালিকায়। বাদ যাননি
এই ইউনিয়নের বাবুরহাট হাইস্কুলের শিক্ষক মাহবুবুর রহমানও। অথচ এই
‘হতদরিদ্ররাই’ গরিবের চাল ১০ টাকায় নিয়ে বাজারে তা বেশি দামে বিক্রি করে
দিচ্ছেন। কিছুদিন আগে এই কুড়িগ্রামেই প্রধানমন্ত্রী খাদ্যবান্ধব কর্মসূচির
উদ্বোধন করেছেন। সেখানেই সম্প্রতি সরেজমিন অনুসন্ধানে খাদ্যবান্ধব
কর্মসূচির এ অবস্থা দেখা গেছে।
সারাদেশ থেকে আমাদের
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনেও খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটপাটের চিত্র
উঠে এসেছে। ১০ টাকা কেজির যে চাল পাওয়ার কথা হতদরিদ্রদের, তা যাচ্ছে
ক্ষমতাসীন ও ধনীদের পকেটে। এ তালিকায় বেশিরভাগই জায়গা করে নিয়েছেন
ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজন,
স্বচ্ছল কর্মক্ষম ব্যক্তি, এমনকি সরকারি চাকুরেরা। আবার তালিকায় অনেক নাম
আছে যাদের বাস্তবে অস্তিত্ব নেই। সেসব নামের বিপরীতে চাল তুলে তা আত্মসাত্
করা হচ্ছে। অনেক অসচ্ছল ব্যক্তি ১০ টাকা কেজি চালের একটি কার্ড পাওয়ার
আশায় দিনের পর দিন ঘুরে বেড়িয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যানদের দ্বারে
দ্বারে, কিন্তু পাননি। এছাড়া চাল বিক্রিতে ওজনে কম দেয়া, নির্ধারিত ৩০ কেজি
চাল না দিয়ে কম দেয়া, কার্ডধারী ব্যক্তিদের চাল না দিয়ে খোলাবাজারে
বিক্রি, ডিলার নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এ
কর্মসূচিতে। তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠায় দেশের
বেশ কয়েকটি এলাকায় এখনো চাল বিক্রি শুরুই করা যায়নি।
এদিকে
বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যে এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়
থেকে আট সদস্যের একটি তদারকি কমিটি করা হয়েছে। কমিটি অনিয়ম চিহ্নিত করে
দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া মন্ত্রণালয় থেকে প্রত্যেক
জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থাকেও অনিয়মের বিষয়ে
তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমপ্রতি
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ১০ টাকার চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া
গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এই চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ
প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কর্মসূচিতে কিছু অনিয়ম হয়েছে।
এসব অনিয়মের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের
বিরুদ্ধে মামলা করছি, গ্রেফতারও করা হচ্ছে। এ কর্মসূচিটি কোনো অবস্থাতেই
আমরা নস্যাত্ হতে দেব না। মন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি
নিজস্ব কর্মসূচি। এখানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি চলবে না।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’-
শ্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। খাদ্য মন্ত্রণালয় সূত্র
জানিয়েছে, নির্বাচনী অঙ্গীকার পূরণে ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের
৫০ লাখ হতদরিদ্র পরিবারকে মাসে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেয়ার
সিদ্ধান্ত রয়েছে। প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর-
পাঁচ মাস এ চাল দেয়া হবে।
নীতিমালায় যা রয়েছে:খাদ্যবান্ধব
কর্মসূচিতে দুস্থদের তালিকা প্রণয়নের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে,
সুবিধাভোগী পরিবারকে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। নারী প্রধান
(বিধবা/তালাকপ্রাপ্ত/স্বামী পরিত্যক্ত) এবং যে পরিবারে দুস্থ শিশু আছে, সেই
পরিবার অগ্রাধিকার পাবে। একই পরিবারে একাধিক ব্যক্তিকে তালিকাভুক্ত করা
যাবে না। সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভিজিডি কর্মসূচির
সুবিধাপ্রাপ্তরা এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। উপজেলা নির্বাহী
কর্মকর্তার নেতৃত্বে জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি
থাকবে। এ কমিটিই ডিলার নিয়োগ ও হতদরিদ্র পরিবার বাছাই করবে।
বাস্তব অবস্থা:গত ৪ অক্টোবর চিলমারি উপজেলার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কালে উপ-সহকারি কৃষি অফিসার সাঈদ হোসেন
আনসারি ইত্তেফাককে বলেন, ‘একই পরিবারে স্বামী-স্ত্রী উভয়ই আছেন, এমনও আছে।
তবে এমন কার্ড পেলে আমি চাল দিচ্ছি না।’
চিলমারি থানা হাট
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল ওয়াহাব ইত্তেফাককে বলেন,
রাজনৈতিক চাপ বেশি। নেতাকর্মীদের কার্ড না দিয়ে উপায় আছে। তিনি বলেন,
চিলমারি উপজেলায় ৮ হাজার ২১টি কার্ড আছে। এরমধ্যে নিজেদের নেতাকর্মীদের
মাত্র ৭০০টি কার্ড দেয়া হয়েছে।
এ উপজেলার রমনা ইউনিয়নের
সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান খাদিজার বিরুদ্ধে টাকা নিয়ে ও
আত্মীয়-স্বজনদের কার্ড দেয়ার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী
ভাইস চেয়ারম্যানের ভাগ্নে বলেন, আমি ঢাকায় চাকরি করি। মামী আমার নামে কার্ড
করে দিয়েছেন।
টাকা নিয়েও কার্ড দেননি এমন অভিযোগ রয়েছে এই
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. আজিজের বিরুদ্ধে। এই ওয়ার্ডের বাসিন্দা
ওহিজুল ইসলাম বলেন, টাকা নিলেও মেম্বার সাহেব কার্ড দেননি। একই অভিযোগ
করেছেন চড়পত্রখাতার বাসিন্দা লোকমান, ৭০ বছর বয়সী বৃদ্ধা কাঞ্চনমালা,
পাথরঘাটার বাসিন্দা তাছিরন ও ছালেহা।
৭০ বছর বয়সী বৃদ্ধা
কাঞ্চনমালা বলেন, লাভের উপর টাকা নিয়া আজিজ মেম্বারকে ৫০০ টাকা দিছি
কার্ডের জন্য। কিন্তু আমাকে কার্ড দেয় নাই। বলেছে ভিজিএফ’র ২০ কেজি চাল
দেবে।
৬৫ বছর বয়সী ছালেহা বলেন, মেম্বার, চেয়ারম্যানদের
দ্বারে দ্বারে ঘুরেও আমি একটি কার্ড পাইনি। তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার
করে ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আজিজ বলেছেন, আমি সবসময় এলাকার মানুষের
পাশে থেকে তাদের জন্য কাজ করছি। টাকা নেয়ার এ অভিযোগ সত্যি নয়।
এদিকে হতদরিদ্র না হওয়া সত্ত্বেও তালিকায় নাম থাকা প্রসঙ্গে কুড়িগ্রামের
চিলমারি সদর ইউনিয়নের কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক বলেন, ‘আমার
৫/৭টি পুকুর থাকলেও খানেওয়ালাও আছে। আবার দলের পেছনেও খরচ আছে।’
চিলমারি উপজেলার ৪নং রমনা মডেল ইউনিয়নের রঞ্জু মিয়া পেয়েছেন খাদ্যবান্ধব
কর্মসূচির কার্ড। অথচ তার জমি চাষের টিলার আছে, আছে ধানভাঙ্গা মেশিন। রঞ্জু
মিয়া বলেন, কার্ডটি তার নামে নেয়া হয়েছে কিন্তু তিনি এ কার্ড দিয়ে চাল নেন
না। চাল নেন আরেকজন।
এ প্রসঙ্গে চিলমারি উপজেলা চেয়ারম্যান
শওকত আলী বীরবিক্রম ইত্তেফাককে বলেন, আমি অনেক চেষ্টা করেছি সত্যিকারের
হতদরিদ্রদের নিয়ে যেন তালিকাটি হয়। এজন্য আগের একটি তালিকা আমি ছিঁড়ে
ফেলেছি। তারপরও কিছু ভুলক্রুটি আছে।
হতদরিদ্রদের দেয়া চাল
নেন রৌমারি উপজেলার সদর ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম। এ
প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি করলেও আমি গরীব মানুষ। তাই খাদ্যবান্ধব
কর্মসূচির কার্ড নিয়েছি।’
খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড
পেয়েছেন কুড়িগ্রামের আরেক উপজেলা ফুলবাড়ির নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের
সভাপতি আতিকুর রহমান নয়ন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক শাহাজাদা খন্দকার, গজেরকুটি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব
আলী প্রমুখ।
এসব অনিয়ম প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান
মো. নুরুল আমীন ইত্তেফাককে বলেন, কর্মসূচিটির উপকারভোগী নির্বাচন করছেন
চেয়ারম্যান-মেম্বাররা। যদিও কমিটিতে ইউএনও সাহেব রয়েছেন। তিনি বলেন, একজন
চেয়ারম্যান-মেম্বারই ভালো করে জানেন তার এলাকায় হতদরিদ্র ব্যক্তিটি কে?
কিন্তু তিনি যদি নিজের দলের কাউকে কিংবা অর্থের বিনিময়ে উপকারভোগী নির্বাচন
করেন তাহলে তো সমস্যা। তবে এসব অনিয়ম রোধে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর
ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আমি ইতিমধ্যে ইউএনওদের সঙ্গে সভা করেছি।
যারা এসব অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
Subscribe to:
Posts (Atom)