Recent Articles
Home » Posts filed under sport
Showing posts with label sport. Show all posts
Showing posts with label sport. Show all posts
Saturday, November 12, 2016
Saturday, November 12, 2016
- 0 Comments
আবারও মাহমুদউল্লাহর শেষ ওভারের জাদু
খুলনা টাইটানস মানেই বাড়তি রোমাঞ্চ। খুলনা মানেই অভাবনীয় কাণ্ড! নিজেদের
প্রথম ম্যাচে তারা রাজশাহীর বিপক্ষে তিন রানের অকল্পনীয় জয় পেয়েছিল।
দ্বিতীয় ম্যাচে আবার বিপিএলের সর্বনিু ৪৪ রানে অলআউট হয় খুলনা। এবার
মাহমুদউল্লাহর শেষ ওভারের জাদুতে তারা পেল চার রানের আরেকটি রোমাঞ্চকর জয়।
এখন যদি কেউ বলেন, শেষ ওভারের সেরা বোলার মাহমুদউল্লাহ, সেটা সহজে কেউ
উড়িয়ে দিতে পারবেন না।
নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে শেষ
ওভারে তিন রান দিয়ে তুলে নেন তিন উইকেট। সেদিন জয়ের জন্য শেষ ওভারে
রাজশাহীর প্রয়োজন ছিল সাত রান, হাতে ছিল তিন উইকেট। কাল খুলনার বিপক্ষে শেষ
ওভারে চার উইকেট হাতে নিয়ে চিটাগাং ভাইকিংসের দরকার ছিল ছয় রান। এবার
মাহমুদউল্লাহ এক রান দিয়ে নিয়েছেন তিন উইকেট! চিটাগাং হেরেছে চার রানে।
মাত্র ১২৮ রানের লক্ষ্য দিয়েও চিটাগাংকে ১২৩ রানে আটকে দিল খুলনা। প্রথম
ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচে হারল তামিম ইকবালের দল। অন্যদিকে তিন
ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল মাহমুদউল্লাহর খুলনা।
আগের ম্যাচে ব্যর্থ হওয়া দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল কালও বড় ইনিংস
খেলতে পারেননি। আউট হন কেভন কুপারের বলে। প্রথম দুই ম্যাচে ইনজুরির কারণে
দলে ছিলেন না কুপার। এবার একাদশে জায়গা পেয়েই প্রথম ওভারে তুলে নিলেন
তামিমকে। নিজের দ্বিতীয় ওভারে ফেরান আরেক ওপেনার ডুয়ানে স্মিথকে।
১১.৫
ওভারে ৫৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে চিটাগাং। ছোট লক্ষ্যটাও তখন বড় হয়ে
যায় চিটাগাংয়ের কাছে। এরপর দলীয় ৭৮ রানের সময় ১৮ বলে ২৫ রান করা জহুরুল
ইসলাম আউট হলে জয়ের পাল্লাটা খুলনার দিকেই হেলে পড়ে। শেষ পর্যন্ত চিটাগাংকে
জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মোহাম্মদ নবী ও চাতুরঙ্গ ডি সিলভা।
কিন্তু
মাহমুদউল্লাহর শেষ ওভারের জাদু গুঁড়িয়ে দিল চিটাগাংয়ের স্বপ্ন। ছয় বলে
প্রয়োজন ছয় রান। উইকেটে দুই সেট ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও চাতুরঙ্গা।
মাহমুদউল্লাহর প্রথম বলে একটি রান নিয়ে নেন নবী। দ্বিতীয় বলেই আউট
চাতুরঙ্গা। শেষ চার বলে আর কোনো রান নেই, তবে আউট হয়েছেন দু’জন। ২০ ওভারে ৯
উইকেটে ১২৩ রানে থেমে গেল চিটাগাং। তবে তামিমের দল এ পর্যন্ত আসতে পেরেছে
খুলনার ব্যাটিং ব্যর্থতায়।
খুলনার ব্যাটিং অর্ডার কতটা দুর্বল সেটা বোঝা গেছে আগের ম্যাচেই। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা মাত্র ৪৪ রানে অলআউট হয়। প্রথম ম্যাচে খুলনা করেছিল ১৩২ রান। কাল তৃতীয় ম্যাচে করল সাত উইকেটে ১২৭। আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাল ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তনও আনে খুলনা। সুযোগ পেয়েছেন হাসানুজ্জামান ও কেভন কুপার। তাতে বিশেষ লাভ হয়নি। তারা চার উইকেট হারায় ৫২ রানের মধ্যেই। ওপেনার রিকি ওয়েসেলস করেন ২৮ রান। এরপর অলক কাপালীর ৩৫ বলে ২৩ রানে ঘুরে দাঁড়ায় খুলনা। পরে নিকোলাস পুরানের ৩০ বলে ২৯ এবং আরিফুর হকের ১৬ বলে অপরাজিত ২৫ রানে ১২৭ তুলতে পারে খুলনা। চিটাগাং ভাইকিংসের পক্ষে কালও সেরা বোলার ছিলেন মোহাম্মদ নবী। খুলনার টপ-অর্ডারে ধস নামিয়েছেন মূলত এই আফগান স্পিনারই। ২২ রানে তিন উইকেট
নেন তিনি। এছাড়া ১৭ রানে দুই উইকেট নেন তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটান্স ১২৭/৭, ২০ ওভারে (ওয়েসেলস ২৮, অলক কাপালী ২৩, পুরান ২৯, আরিফুল হক* ২৫। মোহাম্মদ নবী ৩/২২, তাসকিন ২/১৭)।
চিটাগাং ভাইকিংস ১২৩/৯, ২০ ওভারে (এনামুল হক ১৪,
জহুরুল ইসলাম ২৫, মোহাম্মদ নবী ৩৯, সিলভা ১৯। কেভন কুপার ২/১৭, শফিউল ৪/২৮, মাহমুদউল্লাহ ৩/২৪)।
ফল : খুলনা ৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ :
মাহমুদউল্লাহ (খুলনা)।
খুলনার ব্যাটিং অর্ডার কতটা দুর্বল সেটা বোঝা গেছে আগের ম্যাচেই। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা মাত্র ৪৪ রানে অলআউট হয়। প্রথম ম্যাচে খুলনা করেছিল ১৩২ রান। কাল তৃতীয় ম্যাচে করল সাত উইকেটে ১২৭। আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাল ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তনও আনে খুলনা। সুযোগ পেয়েছেন হাসানুজ্জামান ও কেভন কুপার। তাতে বিশেষ লাভ হয়নি। তারা চার উইকেট হারায় ৫২ রানের মধ্যেই। ওপেনার রিকি ওয়েসেলস করেন ২৮ রান। এরপর অলক কাপালীর ৩৫ বলে ২৩ রানে ঘুরে দাঁড়ায় খুলনা। পরে নিকোলাস পুরানের ৩০ বলে ২৯ এবং আরিফুর হকের ১৬ বলে অপরাজিত ২৫ রানে ১২৭ তুলতে পারে খুলনা। চিটাগাং ভাইকিংসের পক্ষে কালও সেরা বোলার ছিলেন মোহাম্মদ নবী। খুলনার টপ-অর্ডারে ধস নামিয়েছেন মূলত এই আফগান স্পিনারই। ২২ রানে তিন উইকেট
নেন তিনি। এছাড়া ১৭ রানে দুই উইকেট নেন তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটান্স ১২৭/৭, ২০ ওভারে (ওয়েসেলস ২৮, অলক কাপালী ২৩, পুরান ২৯, আরিফুল হক* ২৫। মোহাম্মদ নবী ৩/২২, তাসকিন ২/১৭)।
চিটাগাং ভাইকিংস ১২৩/৯, ২০ ওভারে (এনামুল হক ১৪,
জহুরুল ইসলাম ২৫, মোহাম্মদ নবী ৩৯, সিলভা ১৯। কেভন কুপার ২/১৭, শফিউল ৪/২৮, মাহমুদউল্লাহ ৩/২৪)।
ফল : খুলনা ৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ :
মাহমুদউল্লাহ (খুলনা)।
সৌজন্যে -যুগান্তর
Friday, October 28, 2016
Friday, October 28, 2016
- 0 Comments
উইকেটের তেমন পরিবর্তন দেখছন না মঈন
![]() |
মিরপুর থেকে: মিরপুরে
সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে দিনের প্রথম সেশনে
বাংলাদেশর ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেট যথেষ্টই ফ্ল্যাট। বল বেশ ভালই
ব্যাটে আসছিলো। সেই সুবাদে টাইগার ব্যাটসম্যনেরাও বেশ স্বাচ্ছন্দেই
খেলছিলেন।
কিন্তু দিনের দ্বিতীয় সেশনেই উইকেটের ভিন্ন রুপ দেখা গেল। সময়ের
সঙ্গে আচরণ বদলে মন্থর হয়ে উঠলো মিরপুরের উইকেট। বাড়তে থাকলো স্পিনারদের
টার্ন আর রিভার্স সুইয়ং পেতে শুরু করলেন ইংলিশ পেসাররা। উইকেটের এমন
আচরণের জন্যই ২২০ রানে গুটিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।
কিন্তু মঈন আলী মনে করছেন না যে মিরপুরের উইকেটের তেমন কোন পরিবর্তন
হয়েছে। ‘আমার মনে হয় না উইকেটের আচরণ খুব বেশি বদলেছে। মূল ব্যাপার হলো
আমরাই প্রথম সেশনে ভাল বল করতে পারিনি। তবে একথা ঠিক যে প্রথম টেস্টে
চট্টগ্রামে স্পিন বোলিংয়ের আধিপত্য ছিল। কিন্তু এখানকার উইকেটে আমার কাছে
সোজা বোলিংকেই বেশি ভয়ংকর মনে হচ্ছে।’
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সতীর্থ বেন স্টোকসের বোলিংয়ের প্রশংসা করে এ সময় মঈন আলী আরও বলেন, ‘.‘ও
দারুণ বল করেছে। বলের ওপরে ওর নিয়ন্ত্রণ, গতি ও সময়োপযোগি দুই উইকেট ছিল
আমাদের দলের জন্য দারুণ কার্যকর।’
ঢাকা টেস্টের প্রথম দিনে বোলারদের আধিপত্য
![]() |
মিরপুর থেকে:
স্বাগতিক
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে
সফরকারী ইংল্যান্ড। বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে সফরকারীরা
তিন উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। স্বাগতিকদের থেকে ১৭০ রান পিছিয়ে
ইংলিশরা, হাতে আছে ৭টি উইকেট। প্রথম দিনই দুই দলের ১৩টি উইকেটের পতন ঘটে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার
সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে
ইনিংস শুরু করেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায়
নেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস। ক্রিস ওকসের লাফিয়ে ওঠা বলে শট নিয়ে
ব্যক্তিগত ১ রানে বেন ডাকেটের হাতে পয়েন্টে ক্যাচ তুলে দেন ইমরুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে
মুখোমুখি হয় সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে
চট্টগ্রাম টেস্টে জিততে জিততেও হেরেছে টাইগাররা। লড়াই করে অভিজ্ঞ ইংলিশদের
বিপক্ষে বাংলাদেশের হারটি ছিল রানের দিক দিয়ে সর্বনিম্ন (২২ রানের)।
২৩তম
ওভারে গিয়ে বাংলাদেশের দলীয় শতক আসে। দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের
সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ১১৮ রান। তামিম-মুমিনুলের দৃঢ়তায় লাঞ্চে যায়
বাংলাদেশ। বিরতির পর আবারো দারুণ শুরু করেন তামিম-মুমিনুল। ৭১ বলে নিজের
দশম অর্ধশতকের দেখা পান মুমিনুল। আদিল রশিদকে চার হাঁকিয়ে ব্যক্তিগত ৫০
করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
শুরু থেকে সতর্ক তামিম নিজের প্রথম রান নেন ২০তম বলে। ধীরে শুরু করলেও
দ্রুতই খোলস ছেড়ে বের হন তামিম। দলীয় ৫০ রান উঠতেই তার ব্যাট থেকে ৫টি
বাউন্ডারির মার দেখা যায়। সাতটি চারের সাহায্যে ব্যক্তিগত অর্ধশতকের দেখা
পান তামিম। সাদা পোশাকে তামিমের সেটি ছিল ২০তম অর্ধশতক।
আর তা ছুঁতে এই
বাঁহাতির লাগে মাত্র ৬০ বল। অর্ধশতককে টেনে নিতে লাঞ্চের পর টেস্ট
ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। ৪৪তম ম্যাচে এসে তিন
অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১৩৯ বলে ১২টি চারের সাহায্যে তিনি
শতক পূর্ণ করেন।
ইনিংসের ৪২তম ওভারে মঈন আলীর বলে এলবির ফাঁদে পড়েন তামিম। আউট হওয়ার আগে
টাইগার এই ওপেনার ১৪৭ বলে ১২টি বাউন্ডারিতে ১০৪ রান করেন। মুমিনুলের সঙ্গে
দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১৭০ রান যোগ করেন তামিম। দলীয় ১৭১ রানের
মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের।
তামিম
অর্ধশতককে শতকে রূপান্তর করতে পারলেও পারেননি মুমিনুল। ইনিংসের ৪৬তম ওভারে
মঈন আলীর বলে বোল্ড হন তিনি। এর আগে ১১১ বলের ইনিংসে মুমিনুল ১০টি চারের
সাহায্যে করেন ৬৬ রান। দলীয় ১৯০ রানের মাথায় টাইগারদের তৃতীয় উইকেটের পতন
ঘটে।
এরপর জুটি গড়তে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। এক চার
আর সমান ছয়ে ব্যক্তিগত ১৩ রান করে বিদায় নেন রিয়াদ। তার আগে সাকিবের সঙ্গে
মাত্র ৬ রান যোগ করতে পারেন স্কোরবোর্ডে।
দলীয় ১৯৬ রানের মাথায় টাইগারদের
চতুর্থ উইকেটের পতন ঘটে। ইনিংসের ৫১তম ওভারে বেন স্টোকসের লাফিয়ে ওঠা বলে
কোনো ফুটওয়ার্ক ছাড়াই ব্যাট ঠেলে দেন রিয়াদ। স্লিপে দাঁড়ানো অ্যালিস্টার
কুকের কোনো সমস্যাই হয়নি সেটি তালুবন্দি করতে। যেন কুককে স্লিপ ক্যাচের
অনুশীলন করাচ্ছিলেন রিয়াদ!
সাকিব-মুশফিকও
পারেননি দলকে ভালো ভাবে টেনে নিতে। আগের ওভারে বেন স্টোকসের একটি ডেলিভারি
মাথায় আঘাত করলেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৫০তম টেস্ট খেলতে নামা
মুশফিক। তবে, পরের ওভারেই মঈন আলীর বলে কুকের হাতে ধরা পড়েন ৪ রান করা
মুশফিক। ২০১ রানের মাথায় বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে। স্কোরবোর্ডে ১
রান যোগ হতেই স্টোকসের বলে উইকেটের পেছনে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন সাব্বির
(০)।
দ্বিতীয় সেশনের বিরতির আগে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২০৫ রান।
চা পানের বিরতির পর শুভাগত হোম ও মেহেদি হাসান মিরাজের উইকেট হারায়
বাংলাদেশ।
ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন
শুভাগত। কোনো ফুটওয়ার্ক না থাকায় জায়গায় দাঁড়িয়ে ক্রিস ওকসের অফ স্টাম্পের
বাইরের হাফ ভলি খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ১৮ বলে ৬ রান করা
শুভাগত। আর মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মিরাজ। মিরাজের উইকেটটি
আম্পায়ার কুমার ধর্মসেনা প্রথমে আউট না দিলে ইংল্যান্ড রিভিউয়ের আবেদন
জানায়। পরে থার্ড আম্পায়ারের নির্দেশে আউট হন এক রান করা মিরাজ।
স্বাগতিকদের
নবম উইকেটের পতন ঘটে ২১৫ রানের মাথায়। ৩২ বলে ব্যক্তিগত ১০ রান করে সাজঘরে
ফেরেন সাকিব আল হাসান। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে বেয়ারস্টোর
গ্লাভসবন্দি হন সাকিব। মঈন আলীর পঞ্চম শিকারে সাজঘরে ফেরেন রাব্বি। আর
বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২২০ রানে।
ইংলিশ স্পিনার মঈন আলী নেন ৫টি উইকেট। ক্রিস ওকস তিনটি আর বেন স্টোকস নেন দুটি উইকেট।
ইংলিশদের হয়ে ওপেনিংয়ে নামেন দলপতি অ্যালিস্টার কুক এবং বেন ডাকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে আসেন সাকিব। দলের দ্বিতীয় ও নিজের
প্রথম ওভারেই আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেন ডাকেটকে করা দ্বিতীয়
বলে ছক্কা হজম করেন তিনি। তবে, ইনিংসের পঞ্চম বলে মুশফিকের গ্লাভসবন্দি
হতে হয় ৭ রান করা ডাকেটকে। দলীয় ১০ রানের মাথায় ইংলিশরা নিজেদের প্রথম
উইকেট হারায়।
এরপর
ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণের ধারাবাহিকতায় মেহেদি ফিরিয়ে দেন দলপতি
অ্যালিস্টার কুককে। এলবির ফাঁদে পড়েন ব্যক্তিগত ১৪ রান করা কুক। আম্পায়ার
ধর্মসেনা প্রথমে আউট না দিলেও রিভিউয়ের আবেদন থেকে উইকেটটি দখল করেন
মেহেদি। তৃতীয় উইকেটটিও তুলে নেন মেহেদি। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরেন
গ্যারি ব্যালান্স। ১৮ বলে ৯ রান করে মুশফিকের তালুবন্দি হন ব্যালান্স। দলীয়
৪২ রানের মাথায় ইংলিশদের তৃতীয় উইকেটের পতন ঘটে।
চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি বাংলাদেশের।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তামিম-মুমিনুল দলকে ভালো অবস্থানে পৌঁছে দিলেও
মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬৩.৫ ওভারে ২২০ রান তুলে অলআউট হয়
স্বাগতিকরা। অথচ তামিম-মুমিনুল দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৭০ রান। শেষ ৪৯
রানেই বাংলাদেশ নয় উইকেট হারায়। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানে
শেষ ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে শেষ ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
গত ম্যাচের একাদশ থেকে নেই শুধু পেসার শফিউল ইসলাম। তার জায়গায় এই
ম্যাচে এসেছেন শুভাগত হোম। এদিকে, ইংলিশ দলে দুই পরিবর্তন এসেছে। পেসার
স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়ে ফিরিয়ে আনা হয়েছে স্টিভেন ফিনকে। আর স্পিনার
গ্যারেথ ব্যাটির জায়গায় এসেছেন আরেক স্পিনার জাফর আনসারি। এটি আনসারির
অভিষেক টেস্ট।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক),
মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ,
তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম।
ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন
ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর
আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।
Tuesday, October 25, 2016
Tuesday, October 25, 2016
- 0 Comments
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে নতুন দুই মুখ
( অনলাইন ডেস্ক )
দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা শফিউল ইসলাম বাদ
পড়েছেন। আর নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার শুভাশীষ রায় ও
অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
চট্টগ্রাম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও এবার দলে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে।
টেস্ট ক্রিকেট মোসাদ্দেক নামটি নতুন হলেও ওয়ানডে ও টি২০ ক্রিকেটের
সৌজন্যে তিনি পরিচিত মুখ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে’র
দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় তরুণ এ টাইগার তুর্কির। এর আগে, গত জানুয়ারিতে
টি২০ ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয় তার।
আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরে
বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটি। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০
ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস,
মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান
সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ,
কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও
শুভাশিষ রায়।
Saturday, October 22, 2016
Saturday, October 22, 2016
- 0 Comments
বাংলাদেশের অনেক ‘প্রথমের’ কীর্তি সাকিব আল হাসানের। কাল আরও একটি মাইলফলক
স্পর্শ করলেন এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১৫০
উইকেটের মাইলফলক টপকান তিনি। নিজের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে রুটকে
এলবিডব্লুর ফাঁদে ফেলেন সাকিব। একইসঙ্গে ১৫০ উইকেট পূর্ণ হয় তার। এরপর
সাকিব আরও তিনটি উইকেট নেন- মঈন আলী, বেন স্টোকস ও আদিল রশিদের। ১৫০
উইকেটের মাইলফলকে পৌঁছানো বিশ্বের ৯৯তম বোলার এখন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
চট্টগ্রাম টেস্টে খেলতে নামার আগে ৪২ ম্যাচে তার শিকার ছিল ১৪৭ উইকেট। কাল
তৃতীয়দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পান তিনি ৭৯ রানে। প্রথম
ইনিংসে নিয়েছিলেন দুই উইকেট। অর্থাৎ প্রথম টেস্টে সাত উইকেট নেয়ায় সাকিবের
ঝুলিতে এখন ১৫৪ উইকেট। ১৫০ উইকেট নেয়ার কাছাকাছি যারা ছিলেন তাদের অধিকাংশ
অবসরে চলে গেছেন। কাল দুই উইকেট নেয়ার পর সাকিব সর্বোচ্চ উইকেট নেয়ার
তালিকায় ৯৮তম স্থানে উঠে আসেন।
বাংলাদেশের পক্ষে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার কাছাকাছি আর কেউ নেই। দেড়শ’ উইকেট নিতে সাকিবের লেগেছে ৪৩ ম্যাচ ৭০ ইনিংস। সাকিবের পরে রয়েছেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেন তিনি ৩৩ টেস্টে। রফিক অবসর নিয়েছেন ২০০৮ সালে। রফিকের পর রয়েছেন মাশরাফি মুর্তজা (৭৮)। কিন্তু অলিখিতভাবে তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন।
নতুন উচ্চতায় সাকিব
নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের
সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। এই অলরাউন্ডারের প্রাপ্তির ঝুলিতে যোগ হল আরও
একটি নতুন পালক। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে দেড়শ’ উইকেট শিকারের
কীর্তি গড়লেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন কাল এই
মাইলফলক স্পর্শ করেন সাকিব।
চট্টগ্রাম টেস্টে খেলতে নামার আগে দেড়শ’ উইকেট থেকে মাত্র তিন উইকেট দূরে
ছিলেন সাকিব। প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে মাইলফলকের খুব কাছে চলে যান
তিনি। কাল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজের পঞ্চম ওভারে জো রুটকে সাজঘরে
ফিরিয়ে টেস্টে দেড়শ’ উইকেট পূরণ করেন সাকিব। তৃতীয়দিনের খেলা পর্যন্ত
দ্বিতীয় ইনিংসে সাকিব একাই নিয়েছেন পাঁচ উইকেট। চট্টগ্রাম টেস্টের
তৃতীয়দিনের খেলা শেষে টেস্টে সাকিবের মোট উইকেট ১৫৪।
টাইগার বোলারদের মধ্যে টেস্টে ২০০ উইকেট শিকারের দৌড়ে অনেক এগিয়ে সাকিব। তার ধারে কাছেও নেই আর কোনো বোলার। টেস্টে সাকিব ছাড়া শুধু মোহাম্মদ রফিক ১০০ উইকেট নিতে পেরেছেন। বাংলাদেশী বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন মাশরাফি মুর্তজা। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়েছেন টাইগারদের ওয়ানডে ও টি ২০ অধিনায়ক। ৩৮ টেস্টে ৭২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে থাকা শাহাদাত হোসেনও দলে নিয়মিত নন।
বর্তমানে জাতীয় দলে খেলছেন এমন
ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাইজুল ইসলামের। চট্টগ্রাম টেস্টের
তৃতীয়দিনের খেলা পর্যন্ত ১০ টেস্টে তার শিকার ৩৯টি। এদিকে সাকিবের সামনে
আরেকটি মাইলফলকের হাতছানি। অলরাউন্ডার হিসেবে টেস্টে দেড়শ’ উইকেটের
পাশাপাশি তিন হাজার রানের এলিট ক্লাবে নাম লেখানোর সুযোগ তার সামনে। টেস্টে
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক ছুঁতে তার
দরকার আরও ১৪৬ রান। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনের খেলা পর্যন্ত টেস্টে
সাকিবের মোট রান ২৮৫৪।
বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ
‘তৃতীয়দিনের প্রথম ওভারেই সাকিব আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে আমাদের প্রথম ইনিংস আরও বড় হতে পারত’
লোকমান চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো
বোলিংয়ে দিনটা সাকিবের হলেও চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষে
ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ইংল্যান্ডের বড় লিডে চাপে পড়ে গেছেন মুশফিকরা। বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ১২৭ রানের জুটিই এগিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আগের দিন তামিম-সাকিবদের কাছে ১০০ রানের লিড চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ৪৫ রান দূরেই প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস আড়াইশ রানের আগেই গুটিয়ে যাওয়ার পেছনে কাল প্রথম ওভারেই সাকিবের আউট হওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। তৃতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘তৃতীয়দিনের প্রথম ওভারেই সাকিব আউট হয়ে যাওয়ায় পরের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে আমাদের প্রথম ইনিংস আরও বড় হতে পারত।’
দুই উইকেট হাতে রেখে ইংল্যান্ড ২৭৩ রানের বড় লিড নেয়ার পরও এখনও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) দিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুব জরুরি। তাদের খুব দ্রুত আউট করতে হবে। এরপর কয়েকটা ভালো জুটি গড়তে পারলে আমরা ভালো অবস্থানে চলে যেতে পারি। এখনও দু’দিন সময় আছে। তাই যে কোনো কিছু হতে পারে।’
ইংলিশ পেসাররা যেখানে ভালো করছেন সেখানে শফিউল ও রাব্বিরা কেন ব্যর্থ, এমন প্রশ্নের জবাবে ওয়ালশ বলেন, ‘বেন স্টোকস খুব ভালো বল করেছে। আমাদের শফিউল-রাব্বিরাও ভালো বল করেছে। কিন্তু স্পিননির্ভর উইকেট হওয়ায় আমার পেসাররা উইকেট পায়নি। স্টোকস দীর্ঘদিন ধরে টেস্ট খেলার মধ্যে আছে। সেই অভিজ্ঞতাটা ভালো করার ক্ষেত্রে কাজে দিয়েছে।’
ম্যাচের তৃতীয়দিনে ইংল্যান্ড আড়াই সেশন ব্যাটিং করেছে। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই ভালো বোলিং করেছেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে কোর্টনি ওয়ালশ বলেন, ‘আমার মনে হয় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। একটা সময় আমরা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওদের মধ্যে ভালো একটি জুটি গড়ে উঠে। সে কারণে লিড বড় হয়ে গেছে।’
৬২ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে খাদের কিনার থেকে টেনে তোলেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে তাদের ১২৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংলিশরা। এই জুটি প্রসঙ্গে ওয়ালশ বলেছেন, ‘এটাই টেস্ট ক্রিকেটের মজা। স্টোকস দায়িত্ব নিয়ে খেলেছে এবং বেয়ারস্টোর সঙ্গে দারুণ একটি জুটি গড়েছে। তারপরও আমার মনে হয় এখনও দুই দলের সমান সম্ভাবনা আছে। আমি নিশ্চিত এই ম্যাচের একটা ফলাফল হবে।’
স্পিনই শক্তি
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিং আক্রমণই শক্তির জায়গা। কিন্তু টেস্টের জন্য যেন কোনো পেস বোলারই নেই। প্রতিপক্ষের ১০ উইকেট নেয়ার জন্য স্পিনারদের ওপরই নির্ভর করতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সব উইকেট পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় ইনিংসেরও প্রথম পাঁচ উইকেট নিয়েছেন ঘূর্ণি বোলাররা! চট্টগ্রামের উইকেটে তাতে স্পিনারদেরই রাজত্ব।
কাল ৫১ ওভার
পর আক্রমণে প্রথম পেস বোলার নিয়ে আসেন মুশফিকুর রহিম। স্পিনাররা প্রথম
টেস্টে ১৫ উইকেট নেয়ার পর পেসাররা একটি উইকেট নেন। অভিষিক্ত কামরুল ইসলাম
ক্যারিয়ারের প্রথম উইকেট নেন জনি বেয়ারস্টোকে আউট করে। দ্বিতীয় ইনিংসে
ডান-হাতি পেসার রাব্বি নিজের চতুর্থ ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেট পান।
স্কোর বোর্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস ২৯৩
বাংলাদেশ প্রথম ইনিংস
রান বল ৪ ৬
তামিম ক বেয়ারস্টো ব ব্যাটি ৭৮ ১৭৯ ৭ ০
ইমরুল ব আলী ২১ ৫০ ৩ ০
মুমিনুল ক স্টোকস ব আলী ০ ৩ ০ ০
মাহমুদউল্লাহ ক রুট ব রশীদ ৩৮ ৬৬ ৩ ০
মুশফিক ক বেয়ারস্টো ব স্টোকস৪৮ ৭৭ ৬ ০
সাকিব স্টা. বেয়ারস্টো ব আলী ৩১ ৬২ ৩ ০
শফিউল ক ব্রড ব রশীদ ২ ২৯ ০ ০
সাব্বির ক কুক ব স্টোকস ১৯ ৩২ ৩ ০
মেহেদী এলবিডব্লু ব স্টোকস ১ ৪ ০ ০
তাইজুল নটআউট ৩ ১১ ০ ০
কামরুল ব স্টোকস ০ ৩ ০ ০
অতিরিক্ত ৭
মোট (অলআউট, ৮৬ ওভারে) ২৪৮
উইকেট পতন : ১/২৯, ২/২৯, ৩/১১৯, ৪/১৬৩, ৫/২২১, ৬/২২১,
৭/২৩৮, ৮/২৩৯, ৯/২৪৮, ১০/২৪৮।
বোলিং : ব্রড ৮-২-১২-০, ব্যাটি ১৭-১-৫১-১, ওকস ৭-২-১৫-০,
আদিল রশীদ ১৬-১-৫৮-২, মঈন আলী ২২-৪-৭৫-৩, স্টোকস
১৪-৫-২৬-৪, রুট ২-০-৫-০।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
কুক ব মাহমুদউল্লাহ ব মেহেদী ১২ ২৩ ১ ০
ডাকেট ক মুমিনুল ব সাকিব ১৫ ৩৪ ১ ০
রুট এলবিডব্লু ব সাকিব ১ ৪ ০ ০
ব্যালান্স ক ইমরুল ব তাইজুল ৯ ২৫ ১ ০
মঈন আলী ক মুশফিক ব সাকিব ১৪ ৫০ ০ ০
স্টোকস এলবিডব্ল– ব সাকিব ৮৫ ১৫১ ৬ ৩
বেয়ারস্টো ব কামরুল ৪৭ ৯৫ ৬ ০
ওকস নটআউট ১১ ৩০ ১ ০
রশীদ এলবিডব্ল– ব সাকিব ৯ ১৮ ২ ০
ব্রড নটআউট ১০ ২৬ ২ ০
অতিরিক্ত ১৫
মোট (৮ উইকেটে, ৭৬ ওভারে) ২২৮
উইকেট পতন : ১/২৬, ২/২৭, ৩/২৮, ৪/৪৬, ৫/৬২, ৬/১৮৯, ৭/১৯৭, ৮/২১৩।
বোলিং : মেহেদী হাসান মিরাজ ১৮-১-৫৪-১, সাকিব আল হাসান ৩১-৭-৭৯-৫, তাইজুল ইসলাম ১৫-২-৪০-১, কামরুল ইসলাম ৮-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-৬-০, শফিউল ইসলাম ৩-০-১০-০।
টাকার অভাবে ব্যাট কিনতে পারেননি মিরাজ’
-
চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়ে উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম দিনে পাঁচ উইকেট নিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া মেহেদী হাসান মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে রয়েছে দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের অতীত।
মিরাজের বাবা জালাল হোসেন রেন্ট-এ কারের মাইক্রোবাস চালক। খুলনার
খালিশপুরে ভাড়ায় টিনের ঘরে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার।
দুই ছেলে-মেয়েই লেখাপড়া করেন।
মিরাজ আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন বলে জানান জালাল। এতদিনে ছেলে বিভিন্ন পুরস্কার জিতলেও ক্রিকেটটা তেমন বোঝা হয়নি।
“তবে লোকজনের কাছ থেকে শুনে যতটুকু বুঝেছি তাতে জেনেছি মিরাজ খুব ভালো খেলেছে। সে আরও ভালো করবে আশা করি,” শুক্রবার কয়েকজন সাংবাদিককে বলেন তিনি।
বাংলাদেশের অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যাপ পেয়ে জাতীয় দলের হয়ে প্রথম
খেলতে নামেন তিনি। প্রথম দিনেই স্পিন বলে ইংল্যান্ডের পাঁচ উইকেট নিয়ে নজর
কাড়েন মিরাজ। পরদিন আরও এক উইকেট নিয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ছয়
উইকেট হয় তার।
মিরাজ আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন বলে জানান জালাল। এতদিনে ছেলে বিভিন্ন পুরস্কার জিতলেও ক্রিকেটটা তেমন বোঝা হয়নি।
“তবে লোকজনের কাছ থেকে শুনে যতটুকু বুঝেছি তাতে জেনেছি মিরাজ খুব ভালো খেলেছে। সে আরও ভালো করবে আশা করি,” শুক্রবার কয়েকজন সাংবাদিককে বলেন তিনি।
বাংলাদেশের অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ।
নিজের ঘরে মিরাজের বাবা জালাল হোসেন।
এরপর থেকে সবার মুখে ছেলের প্রশংসায় আনন্দিত জালাল
বলেন, “আমি একজন ক্ষুদ্র মানুষ। আজ ছেলের জন্য আমি যে সম্মান পাচ্ছি তা
ভাষায় বলার নয়।”
ছেলের কীর্তিতে বাসায় উপস্থিত হওয়া সাংবাদিকদের জালাল হোসেন বলেন, দারিদ্র্যের মধ্যে থেকেও মিরাজ নিজের সাধনা থেকে সরে আসেননি।
মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার জন্য তার প্রশিক্ষক খালিশপুরের কাশিপুর ক্রিকেট একাডেমির কোচ মো. আল মাহমুদের অবদান স্মরণ করেন তিনি।
জালাল বলেন, এক সময় টাকার অভাবে ব্যাট, প্যাড ও গ্লাভস কিনতে না পারায় মিরাজের খেলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন কোচ আল মাহমুদ নিজের টাকায় এসব কিনে দেন এবং তাকে প্রশিক্ষণ দিয়ে ‘আজকের মিরাজ’ তৈরি করেছেন।
মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালো করবেন বলে আশা করছেন তার প্রশিক্ষক আল মাহমুদ।
ছেলের কীর্তিতে বাসায় উপস্থিত হওয়া সাংবাদিকদের জালাল হোসেন বলেন, দারিদ্র্যের মধ্যে থেকেও মিরাজ নিজের সাধনা থেকে সরে আসেননি।
মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার জন্য তার প্রশিক্ষক খালিশপুরের কাশিপুর ক্রিকেট একাডেমির কোচ মো. আল মাহমুদের অবদান স্মরণ করেন তিনি।
জালাল বলেন, এক সময় টাকার অভাবে ব্যাট, প্যাড ও গ্লাভস কিনতে না পারায় মিরাজের খেলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন কোচ আল মাহমুদ নিজের টাকায় এসব কিনে দেন এবং তাকে প্রশিক্ষণ দিয়ে ‘আজকের মিরাজ’ তৈরি করেছেন।
মিরাজকে টেস্ট ক্যাপ পরানো হয় বৃহস্পতিবার, এদিনই প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামেন সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।
খালিশপুর
ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের ক্রিকেট একাডেমির টিম ম্যানেজার শেখ মনির
হোসেন বলেন, মেহেদী হাসান মিরাজের ক্রিকেটে হাতেখড়ি তাদের একাডেমিতে।
সেখানে তাদের প্রশিক্ষক ছিলেন নিয়াজ মোর্শেদ পল্টু।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, মিরাজ একজন প্রতিভাবান ক্রিকেটার।
“ইংল্যান্ডের বিরুদ্ধে তার এই সাফল্যে আমরা দারুন খুশি।”
ছেলের সাফল্যে গর্বিত মা মিনারা বেগমও।
তিনি বলেন, ছেলে ক্রিকেট খেলে এত সুনাম করবে এটা তিনি কল্পনাও করেননি। যেভাবে মানুষ বাড়িতে আসছে তাতি তিনি বিস্মিত।মিরাজদের
গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে। তার দাদা
খুলনার পিপলস জুট মিলের শ্রমিক ছিলেন। সে কারণে ১৯৮৫ সালে মিরাজের বাবা
খুলনায় চলে আসেন। সেই থেকে সন্তানদের নিয়ে খালিশপুরে বসবাস করছেন তিনি।
খালিশপুরের বিআইডিসি সড়কের নর্থ জোনের ৭ নম্বর প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পিছনে টিনের বাড়িতে ভাড়া থাকেন তারা। তার একমাত্র বোন খুলনার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন। আর এ বছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মিরাজ।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, মিরাজ একজন প্রতিভাবান ক্রিকেটার।
“ইংল্যান্ডের বিরুদ্ধে তার এই সাফল্যে আমরা দারুন খুশি।”
ছেলের সাফল্যে গর্বিত মা মিনারা বেগমও।
ঘরের ভিতর শোভা পাচ্ছে মিরাজের পাওয়া বিভিন্ন পদক।
খালিশপুরের বিআইডিসি সড়কের নর্থ জোনের ৭ নম্বর প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পিছনে টিনের বাড়িতে ভাড়া থাকেন তারা। তার একমাত্র বোন খুলনার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন। আর এ বছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মিরাজ।
Friday, October 21, 2016
Friday, October 21, 2016
- 0 Comments
দিন শেষে আক্ষেপ মুশফিক

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের
খেলা শেষে ৫ উইকেটে ২২১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে দিন শেষে
বাংলাদেশের জন্য আক্ষেপ অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটটি।
দিনের খেলা শেষ হতে যখন মাত্র ২ দশমিক ৩ ওভার বাকি ঠিক তখনই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শনিবার সাকিব আল হাসান এবং শফিউল ইসলাম নতুন করে তৃতীয় দিনের খেলা শুরু করতে মাঠে নামবেন। সাকিব ৩১ এবং শফিউল ০ রানে অপরাজিত আছেন।
এর আগে শুক্রবার সকালে ইংল্যান্ড ২৯৩ রানে গুটিয়ে গেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ইমরুল কায়েস এবং তামিম ইকবালের ওপেনিং জুটিতে আসে ২৯ রান। ইমরুল কায়েস মঈন আলীর বলে ২১ রানে আউট হন। এরপর প্রায় ১৪ মাস পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা মুমিনুল হক সৌরভ কোনো রান না করেই ওই ওভারেই আউট হন।
এতে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ওপেনার তামিম ইকবাল ও বাংলাদেশের 'দ্য ওয়াল' খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুইজন মিলে গড়েন ৯০ রানের জুটি। দলকে খেলায় ফেরান তারা।
তবে ৩৮ রান করা রিয়াদকে সাজঘরে ফেরান রশিদ। রিয়াদ ফিরলেও ধৈর্য নিয়ে খেলে দলের জন্য প্রয়োজনীয় রান তোলার পাশাপাশি অর্ধশতকও তুলে নেন তামিম ইকবাল। অধিনায়ক মুশফিকের সঙ্গে গড়েন ৪৪ রানের মূল্যবান জুটি।
তামিমের ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছিল তার ইনিংসটা আরও বড় হবে। কিন্তু ৭৮ রানে ফিরে যান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিলেন মুশফিক। সাকিব আল হাসানের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি। তবে ব্যক্তিগত ৪৮ রানে গিয়ে সতর্কভাবে খেলতে থাকা মুশফিক উইকেটের পেছনে স্টোকসের বলে ক্যাচ দেন। দিনের খেলা শেষ হতে মাত্র আড়াই ওভার বাকি ছিল। ১৫টি বল পার করতে পারলেই শনিবার সকালে আবারও নতুন করে ব্যাট করতে পারতেন মুশফিক।
এরআগে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ব্যাট করতে নেমে টাইগারদের মায়াবী ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয় তারা।
টাইগারদের হয়ে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ একাই নেন ৬ উইকেট। এছাড়া সাকিব ও তাইজুল ২টি করে উইকেট লাভ করেন।
একটি উইকেটের জন্য ১১ বছর অপেক্ষা

টেস্টে একটি উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হল ১১ বছর। কোনো কোনো অপেক্ষা
তাহলে এত দীর্ঘও হয়। ২০০৫-এর জুনে চেস্টারলি স্ট্রিট টেস্টে শেষবার তিনি
মোহাম্মদ আশরাফুলের উইকেট নিয়েছিলেন। ২০১৬-র অক্টোবরে নিলেন তামিম ইকবালের
উইকেট।
শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিন ৭৮ রানে বাইশ গজে ধাতস্থ হয়ে ওঠা
তামিমকে ফেরালেন ৩৯ বছর বয়সী ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটি। অবশ্য এটা কোনো
রেকর্ড নয়।
দুটি টেস্ট উইকেটের মাঝখানে দীর্ঘ বিরতির মধ্য দিয়ে যাওয়া ইংলিশ বোলার হলেন লেন হাটন। ১৯৩৯-এ টেস্টে নিজের দ্বিতীয় উইকেট নেয়ার ১৬ বছর পর ১৯৫৫-তে তৃতীয় উইকেট পেয়েছিলেন হাটন। সেটি ছিল অস্ট্রেলিয়ার রিচি বেনোর।
কাল চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয়দিন তামিমকে আউট করার পর ব্যাটি যেভাবে উদযাপন করলেন তাকে কেউ কেউ বাড়াবাড়ি বললে অতিশয়োক্তি হবে না। ব্যাটি নিজেও তা স্বীকার করেছেন, ‘আমার মন হয়, বেনোকে ফিরিয়ে দেয়ার পর হাটন উদযাপনে অনেক বেশি সংযত ছিলেন।’ নিজের উদযাপন সম্পর্কে তার ব্যাখ্যা, ‘আপনি যদি গড়পড়তা খেলোয়াড় হন, তাহলে সাফল্যের প্রতিটি মুহূর্ত আপনাকে উপভোগ করতে হবে।’
৪০ ছুঁই ছুঁই বয়সে টেস্টে ফিরেছেন তিনি অনেকটা অপ্রত্যাশিতভাবে। বলেছেন, ‘জীবনে এর আগে কখনোই এতটা নার্ভাস হইনি আমি। যতটা এবার হয়েছি। কথা হল, যখন দ্বিতীয় সুযোগ পাবেন, আপনার তখন মনে হবে, আপনি সত্যিই বেঁচে আছেন।’
অধিনায়ক অ্যালিস্টার কুক নতুন বল তুলে দেন তার হাতে। এমনটি আগে কখনও তার বেলায় হয়েছে বলে মনে করতে পারেন না তিনি। ১০ রান বেশি দিয়েছেন। এমনটিই মনে হচ্ছে তার। বলেছেন, ‘আমরা কিছু কিছু খুব ভালো বল করেছি। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো করেছে।’
১৭ ওভারে একটি মেডেনসহ ৫১ রান দিয়ে তার প্রাপ্তি তামিম ইকবালের উইকেট। তাতেই খুশি ব্যাটি। উইকেটটা যে তামিমের। ধীরে ধীরে যিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তাকে থামানোর আনন্দই যে আলাদা। ব্যাটি তাই সত্যিই খুশি। দ্য গার্ডিয়ান থেকে নেয়া।
বাংলাদেশ একটু এগিয়ে’
শেষ বেলায় মুশফিকুর রহিমকে বিদায় করে চট্টগ্রাম টেস্টে ফিরেছে ইংল্যান্ড। তবে এখনও নিজের দলকেই এগিয়ে রাখছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। এই বাঁহাতি ব্যাটসম্যান মনে করছেন, শেষ বেলায় অধিনায়ক আউট না হলে পুরো দিনটিই হত বাংলাদেশের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে
বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে
গুটিয়ে দেওয়া স্বাগতিকরা পিছিয়ে ৭২ রানে।
১৭৯ বলে সাত চারে ৭৮ রানের চমৎকার ইনিংস খেলা তামিম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, হাতে ৫ উইকেট থাকায় তারাই এগিয়ে।
“এখনও আমি মনে করি, আমরা হয়ত একটু ভালো অবস্থানে আছি। ইংল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই।”
৩১ রানে ব্যাট করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লিড নিতে তার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অভিষিক্ত দুই তরুণ সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজেরও রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
“আমরা যদি কাল ভালো একটি সেশন পার করতে পারি তাহলে আপারহ্যান্ডে থাকব। উইকেটে ব্যাটিং সহজ নয়। যদি মুশফিক আউট না হত তাহলে বলতে পারতাম, আমরা ভালো একটি দিন কাটিয়েছি।”
১৭৯ বলে সাত চারে ৭৮ রানের চমৎকার ইনিংস খেলা তামিম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, হাতে ৫ উইকেট থাকায় তারাই এগিয়ে।
“এখনও আমি মনে করি, আমরা হয়ত একটু ভালো অবস্থানে আছি। ইংল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই।”
৩১ রানে ব্যাট করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লিড নিতে তার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অভিষিক্ত দুই তরুণ সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজেরও রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
“আমরা যদি কাল ভালো একটি সেশন পার করতে পারি তাহলে আপারহ্যান্ডে থাকব। উইকেটে ব্যাটিং সহজ নয়। যদি মুশফিক আউট না হত তাহলে বলতে পারতাম, আমরা ভালো একটি দিন কাটিয়েছি।”
Thursday, October 20, 2016
Thursday, October 20, 2016
- 0 Comments
এতটা আশা করেননি মেহেদী
পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকলগ্ন রাঙালেন বাংলাদেশের
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে পাঁচ
উইকেট পাওয়া সবচেয়ে কম বয়সী বোলার তিনি। মেহেদীর দুর্দান্ত বোলিং চট্টগ্রাম
টেস্টের প্রথম দিনে কাঁপিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। প্রথম দিনের খেলা শেষে
মেহেদী জানালেন, এমন স্বপ্নের অভিষেক তিনি নিজেও আশা করেননি।
প্রশ্ন : অভিষেকেই সাফল্য পেলেন। কেমন লাগছে?
মেহেদী : খুব ভালো লাগছে। এ দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। আমার অভিষেক ম্যাচ। পাঁচ উইকেট পেয়েছি। বুঝতেই তো পারছেন, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আল্লাহর অশেষ রহমত ছিল; সবার দোয়া ছিল আমার সঙ্গে। এজন্যই শুরুটা এত ভালো হয়েছে।
প্রশ্ন : কীভাবে এই সাফল্য পেলেন?
মেহেদী : প্রথম যখন নতুন বলে বল করেছি, বল অনেক টার্ন করেছে। মুশফিক ভাই আমাকে বারবার বলেছেন স্টাম্পে বল রাখতে। স্টাম্পে বল রাখলে এলবিডব্ল–, বোল্ড হওয়ার সুযোগ থাকবে। প্রথম ওভারে বল বাইরে করছিলাম। তারপর যখন বুঝতে পারলাম যে স্টাম্পে বল করলে ফল পাব তখন থেকেই স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে এভাবেই সাফল্য পেয়েছি।
প্রশ্ন : ম্যাচের আগে কি ভেবেছিলেন পাঁচ উইকেট পাবেন?
মেহেদী : এতটা ভাবিনি। আশা করিনি যে, অভিষেকেই পাঁচ উইকেট পাব। তবে চেষ্টা করেছি দলের জন্য পারফর্ম করতে। কখনোই চিন্তা করিনি এতটা দাপট দেখাতে পারব। চিন্তা ছিল প্রথম ম্যাচে নিজেকে সেট করার।
প্রশ্ন : নতুন বলে বল করার অভিজ্ঞতা কেমন হল?
মেহেদী : আমি অনেক আগে থেকেই নতুন বলে বল করি। যখন অনূর্ধ্ব-১৫ কিংবা ১৭ দলে খেলি। কিছুদিন আগেও অনূর্ধ্ব-১৯ দলে যখন খেলেছি তখনও নতুন বলে বল করেছি। নতুন বল আমার কাছে নতুন কিছু না।
প্রশ্ন : মঈন আলী যখন আউট হচ্ছিলেন না, কেমন লেগেছে?
মেহেদী : রিভিউ চলে যাচ্ছিল। তখন খারাপ লেগেছে। সাকিব ভাইয়ের দুটি হল না। আমার একটা আউট ছিল। কিন্তু রিভিউ নিইনি।
প্রশ্ন : লঙ্গার ভার্সনের ঘরোয়া লীগের সঙ্গে টেস্টের পার্থক্য কী?
মেহেদী : অনেক। টেস্ট অনেক কঠিন। এখানে ধৈর্য ধরতে হয়। ভালো বল ও খারাপ বল তাড়াতাড়ি বুঝে ফেলে ব্যাটসম্যান। খারাপ বল শাসন করে। এখানে খারাপ বল দেয়ার কোনো সুযোগ নেই। সব সময় এক জায়গায় বল করে যেতে হয়।
প্রশ্ন : বোলিং তো ভালো হল, ব্যাটিং নিয়ে কী ভাবছেন?
মেহেদী : ব্যাটিংও মোটামুটি করি। আমাদের দেশে আমরা টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত। যদি নিজেদের প্রস্তুতি ঠিক থাকে তাহলে আমরা কাভার করতে পারব।
প্রশ্ন : প্রথম টেস্টে এত বেশি ওভার বোলিং করতে কেমন লেগেছে?
মেহেদী : আসলে মানুষ অভ্যাসের দাস। যখন জাতীয় লীগে খেলেছি তখন আমি আর রাজ ভাই দু’জন দুই পাশ থেকে ৩০-৩৫-৩৮ ওভার বোলিং করেছি। যা আমাকে অনেক সাহায্য করেছে। ওটা এখানে আমার কাজে লাগছে।
প্রশ্ন : ইংল্যান্ডের কোন্ উইকেট নিয়ে বেশি তৃপ্ত?
মেহেদী : উইকেট সবই ভালো লাগছে। যেটা বোল্ড করলাম সেটাই বেশি ভালো লাগছে। পাঁচ উইকেট যেটা দিয়ে পেলাম।
প্রশ্ন : এমন সাফল্য কতটা প্রত্যাশা করেছিলেন?
মেহেদী : আসলে আমার
অভিষেক যে
এভাবে হবে,
আমি কখনোই
চিন্তা করিনি।
অভিষেকে আমি যেন
এভারেজ পারফরম্যান্স
করতে পারি, সেটাই চিন্তা
করছিলাম। একটা-দুটা উইকেট পেলাম, ব্যাটিংয়ে ৩০ রান করলাম। যখন বেশি ভালো হয় তখন প্রত্যাশার বাইরে অনেক কিছু হয়ে যায়। ইংল্যান্ড আসলে বড় দল। টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছে যে, পাঁচ-ছয় উইকেটের আশা তারা করেনি। তাদের চাওয়া ছিল আমি যেন মোটামুটি ভালো করি। শতভাগ দেয়ার চেষ্টা করি।
মাশরাফির অভিনন্দন
বাংলাদেশের ওয়ানডে ও টি ২০ অধিনায়ক মাশরাফি মুর্তজা ফেসবুকে মিরাজকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অভিষেকে পাঁচ উইকেট নেয়ার জন্য।’
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘কী অসাধারণ অভিষেক। অনেক দূর যাবে ইনশাআল্লাহ!’ মুমিনুল হক লিখেছেন, ‘টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়ায় মেহেদী হাসান মিরাজকে অভিনন্দন।’ অভিষেকের এই দিনটিকে হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না মেহেদী। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘অবশেষে স্বপ্ন সত্যি হল।’
অভিষেকেই আলোকিত মিরাজ
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের বিসিবি
একাদশে থাকলেও প্রথম দিন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিছুই করার সুযোগ পাননি
মেহেদী হাসান মিরাজ। যদিও তার জন্য টেস্ট দলে নিজের দাবি জানিয়ে রাখার
মঞ্চ ছিল ওই ম্যাচ। কিন্তু সেখানে কিছুই করার সুযোগ মেলেনি। কারণ হিসেবে
হয়তো ছিল নতুন এই অস্ত্রকে টেস্টের আগে ইংলিশদের সামনে ‘খোলা বই’ করে না
দেওয়া।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের
বিপক্ষে অভিষেকের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলনেতাকে নিয়ে ছিল
অনেক আলোচনা। তাকে নিয়ে কেন এত আলোচনা তা নিজের প্রথম টেস্টেই প্রমাণ করে
দিলেন।
ম্যাচের দ্বিতীয় ওভারেই এই অফ স্পিনারকে আক্রমণে আনেন অধিনায়ক মুশফিকুর
রহীম। শুরু থেকেই উইকেটে গ্রিপ পান মিরাজ; টার্ন, বাউন্সে প্রথম ওভার থেকেই
ভোগাতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানদের।
বাংলাদেশে আসার পর থেকে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন বেন ডাকেট।
কিন্তু অভিষিক্ত এই ওপেনারকে মিরাজ ফেরান মাত্র ১৪ রানেই বোল্ড করেন।
নিজের পরের ওভারেই মিরাজের বলে এলবিডব্লিও হন গ্যারি ব্যালান্স (১)। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন মুশফিক।
এই দুই আউটের মাঝে নিজের প্রথম ওভারেই সাকিব আল হাসান ফিরিয়ে দেন কুককে
(৪)। টানা তিন ওভারে উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে পথ দেখাতে থাকা
রুটকে (৪০) সাব্বির রহমানের তালুবন্দি করেন মিরাজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ৪৯ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করেছে। এর মধ্যে মিরাজ তুলে নিয়েছেন ৩ উইকেট।
বিডি প্রতিদিন/ ২০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম
Tuesday, October 18, 2016
Tuesday, October 18, 2016
- 0 Comments
ওয়ারসোকে পেয়ে রিয়ালের গোল বন্যা

দুর্বল লেজিয়া ওয়ারসোকে পেয়ে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ বার্না ব্যুতে চ্যাম্পিয়নস লীগের 'এফ' গ্রুপের খেলায় জিদানের শিষ্যরা তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।
দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও দল জিতেছে ৫-১ ব্যবধানে।
শুরুতেই ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ডান প্রান্ত দিয়ে লুইস সিলভার ক্রস ধরে জালে জড়াতে তার কোনো বেগ পেতে হয়নি।
এরপর করিম বেনজেমাকে উদ্দেশ্য করে মার্কো অ্যাসেনসিও'র দুর্দান্ত ক্রস ক্লিয়ার করতে গিয়ে ১৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করে ওয়ারসো।
তবে ২২ মিনিটে পেনাল্টি থেকে মিরাস্লোভ র্যাডোভিক গোল করে ব্যবধান একটু কমান। কিন্তু ৩৭ মিনিটে রোনাল্ডোর সহায়তায় মার্কো অ্যাসেনসিও সেটি আবার করে ফেলেন ৩-১।
অনেকটা প্রথমার্ধেই জয় নিশ্চিত করে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও দু'টি গোল পেয়েছে তারা।
মোরাতার লাভলি ক্রস ধরে ৬৮ মিনিটে লুকাস ভাজকুয়েজ ওয়ারসোর জালে জড়ালে ব্যবধান হয় ৪-১। আর ৮৪ মিনিটে রোনাল্ডোর নিখুঁত পাস ধরে ওয়ারসোর জালে শেষ পেরেক ঠুকে দেন আলভেরো মোরাতা নিজেই।
একই গ্রুপের অপর ম্যাচে ব্রুসিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে স্পোর্টিং সিপিকে হারিয়েছে।
'ই' গ্রুপের খেলায় বায়ার লেভারকুসেন ও টটেন্যাম হটসপারের খেলা গোলশূন্য এবং সিএসকে মস্কো ও মোনাকোর খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
'জি' গ্রুপে পোর্তো ২-১ গোলে ক্লাব বার্গকে এবং লিস্কটার সিটি ১-০ গোলে কোভেন্যামের বিপক্ষে জয় লাভ করেছে।
এছাড়া 'এইচ' গ্রুপের খেলায় ডাইনামো জাগরেব সেভিলার কাছে ও অলিম্পিক লিয়োনাস জুভেন্টাসের কাছে এক গোলের ব্যবধানে হেরে গেছে।
দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল না পেলেও দল জিতেছে ৫-১ ব্যবধানে।
শুরুতেই ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ডান প্রান্ত দিয়ে লুইস সিলভার ক্রস ধরে জালে জড়াতে তার কোনো বেগ পেতে হয়নি।
এরপর করিম বেনজেমাকে উদ্দেশ্য করে মার্কো অ্যাসেনসিও'র দুর্দান্ত ক্রস ক্লিয়ার করতে গিয়ে ১৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করে ওয়ারসো।
তবে ২২ মিনিটে পেনাল্টি থেকে মিরাস্লোভ র্যাডোভিক গোল করে ব্যবধান একটু কমান। কিন্তু ৩৭ মিনিটে রোনাল্ডোর সহায়তায় মার্কো অ্যাসেনসিও সেটি আবার করে ফেলেন ৩-১।
অনেকটা প্রথমার্ধেই জয় নিশ্চিত করে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও দু'টি গোল পেয়েছে তারা।
মোরাতার লাভলি ক্রস ধরে ৬৮ মিনিটে লুকাস ভাজকুয়েজ ওয়ারসোর জালে জড়ালে ব্যবধান হয় ৪-১। আর ৮৪ মিনিটে রোনাল্ডোর নিখুঁত পাস ধরে ওয়ারসোর জালে শেষ পেরেক ঠুকে দেন আলভেরো মোরাতা নিজেই।
একই গ্রুপের অপর ম্যাচে ব্রুসিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে স্পোর্টিং সিপিকে হারিয়েছে।
'ই' গ্রুপের খেলায় বায়ার লেভারকুসেন ও টটেন্যাম হটসপারের খেলা গোলশূন্য এবং সিএসকে মস্কো ও মোনাকোর খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
'জি' গ্রুপে পোর্তো ২-১ গোলে ক্লাব বার্গকে এবং লিস্কটার সিটি ১-০ গোলে কোভেন্যামের বিপক্ষে জয় লাভ করেছে।
এছাড়া 'এইচ' গ্রুপের খেলায় ডাইনামো জাগরেব সেভিলার কাছে ও অলিম্পিক লিয়োনাস জুভেন্টাসের কাছে এক গোলের ব্যবধানে হেরে গেছে।
Monday, October 17, 2016
Monday, October 17, 2016
- 0 Comments
পরীক্ষায় প্রশ্ন, কোহলির প্রেমিকা কে?

ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। পরীক্ষার প্রশ্নে কোহলির বান্ধবীর নাম জানতে চাওয়া হয়েছে।
নৈর্ব্যত্তিক এ প্রশ্নের তিনটি অপশনও রাখা হয়েছে। অপশনে নায়িকা প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোনের নাম রয়েছে।
এই আজব প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের ভিওয়ান্দির চাচা নেহরু হিন্দি হাইস্কুলের নবম শ্রেণির পিটি পরীক্ষায় প্রশ্ন করা হয়, বিরাট কোহলির প্রেমিকার নাম কি? শিক্ষার্থীদের জন্য তিনটি অপশন রাখা হয়েছিল- প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা এবং দীপিকা পাড়ুকোন।
বিরাট কোহলিকে নিয়ে করা প্রশ্নপরীক্ষায় এমন আজব প্রশ্ন নিয়ে এখন বিতর্ক চলছে। এমন প্রশ্নের জন্য স্কুলের প্রিন্সিপাল পিটির শিক্ষককে দায়ী করেছেন।
প্রিন্সিপাল এ আর পান্ডে বলেছেন, পিটির শিক্ষক এই প্রশ্নটি করেছেন। এই ভুল তার।
প্রসঙ্গত, এর আগে ইন্ডিয়ান এয়ারফোর্স ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দীপিকা পাড়ুকোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
Friday, October 14, 2016
Friday, October 14, 2016
- 0 Comments
১০ মাস পর হাসলেন মুশফিক

দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে বড় ধরনের স্কোর গড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক
মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে তিনি যে কতোটা নির্ভরশীল তার প্রমাণ আরও
একবার দিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।
বুধবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৭ রানের
অপরাজিত এক ইনিংস খেলেছেন মুশফিক। ৬২ বলের ইনিংসটিতে ১টি ছয় ও ৪টি চারের
মার রয়েছে।
এর আগে সর্বশেষ গতবছরের নভেম্ভরে জিম্বাবুয়ের বিপক্ষে শতরান করেছিলেন মুশফিক।
বুধবার ১২২ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন মুশফিক। এরপর সাব্বিরের সাথে ৫৪ এবং মোসাদ্দেকের সাথে ৮৫ রানের বড় জুটি গড়েন তিনি। তার ব্যাটে ভর করেই দল ২৭৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে।
এর আগে সর্বশেষ গতবছরের নভেম্ভরে জিম্বাবুয়ের বিপক্ষে শতরান করেছিলেন মুশফিক।
বুধবার ১২২ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন মুশফিক। এরপর সাব্বিরের সাথে ৫৪ এবং মোসাদ্দেকের সাথে ৮৫ রানের বড় জুটি গড়েন তিনি। তার ব্যাটে ভর করেই দল ২৭৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিসহ দেখে নিন বাংলাদেশের পরবর্তী ম্যাচের সিডিউল

আগামী ২০১৭ সালের জুন মাসে শুরু হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এর আগেও বাংলাদেশ দ্বিপাক্ষিকসহ ত্রিদেশীয় সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।
তবে তারও আগে নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলংকার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ এবং আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এছাড়া ইংল্যান্ডের সঙ্গেও বর্তমান সিরিজের বাকি রয়েছে দুইটি টেস্ট ম্যাচ।
এক নজরে জেনে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিসহ বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর সিডিউল:
ইংল্যান্ডের সঙ্গে দুইটি টেস্ট: আগামী ২০ অক্টোবরে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। পরে সেখান থেকে দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় আসবে ইংলিশরা। ২৮ অক্টোবর সিরিজের শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ: চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে। সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ এবং দুইটি টেস্ট খেলবে দুই দল।
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ওভালে দ্বিতীয় এবং ৩১ ডিসেম্বর একই ভেন্যুতে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
জানুয়ারির ৩ তারিখে নেপিয়ারে প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ এবং ৮ জানুয়ারি ওভালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে শেষ টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ সমাপ্ত হবে।
ভারতের সঙ্গে টেস্ট সিরিজ: নিউজিল্যান্ডের সিরিজ শেষে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ: মে মাসে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে ১২ মে স্বাগতিকদের সঙ্গে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। পরের ম্যাচে ১৭ মে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১৯ মে ফের আয়ারল্যান্ড এবং ২৪ মে নিউজিল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি: জুন মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৯ জুন তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
পরের রাউন্ডে উঠলে আবারও জানা যাবে পরবর্তী ম্যাচের সিডিউলগুলো।
এদিকে এই সিডিউলের ফাঁকে ২০১৭ সালের মার্চ মাসে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। সফরে ৩টি একদিনের ম্যাচ, ২টি টি২০ ও ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে ম্যাচগুলোর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
আজহারের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান

ওপেনার আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে
রানের পাহাড় গড়ছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩
উইকেট হারিয়ে ৫১৭ রান।
বৃহস্পতিবার নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম
টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল
হক।
ব্যাট করতে নেমে আজহার এবং সামি আসলামের ওপেনিং জুটিতে ২১৫ রান আসে। জুটি ভাঙেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সামিকে ৯০ রানে বোল্ড করেন তিনি।
সামি ফিরে গেলেও নিজের শতক তুলে নেন আজহার। ২৭৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা আজহার আসাদ শফিককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন। শফিক ৬৭ রানে ফিরে গেলেও নিজের ডাবল সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।
ব্যাট করতে নেমে আজহার এবং সামি আসলামের ওপেনিং জুটিতে ২১৫ রান আসে। জুটি ভাঙেন ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ। সামিকে ৯০ রানে বোল্ড করেন তিনি।
সামি ফিরে গেলেও নিজের শতক তুলে নেন আজহার। ২৭৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা আজহার আসাদ শফিককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন। শফিক ৬৭ রানে ফিরে গেলেও নিজের ডাবল সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।
'মুস্তাফিজ থাকলে বাংলাওয়াশ হতো ইংল্যান্ড'

অভিষেকের পর দেশের হয়ে তিনটি সিরিজ খেলেছেন। লাল-সবুজের জার্সি পরে খেলেছেন ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ। এছাড়া ঘরের মাঠে এশিয়া কাপেও আলো ছড়িয়েছেন। কিন্তু ইনজুরির কারণে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারলেন না। বলছি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের কথা।
অভিষেকের পর খুব দ্রুতই বোলিংয়ে কারিশমা দেখান এ বামহাতি পেসার। তার কাটারে পরাস্ত হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। বিরাট কোহলি থেকে শুরু করে গেইল, ডি ভিলিয়ার্সরও তার কাটারে বিধ্বস্ত হয়েছেন।
দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। বল হাতে দারুণ পারফর্ম করেন মুস্তাফিজ। এরপরই শুরু হয় মুস্তাফিজের কারিশমা।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেকেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বড় জয়ে ভূমিকা রাখেন তিনি। তার কাটারের কারণে 'কাটার মাস্টার' খ্যাতি পেয়ে যান। পরের ম্যাচেই তুলে নেন ৬ উইকেট। ওই ম্যাচেও জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে ২ উইকেট তুলে নিয়ে এক সিরিজে ১৩ উইকেট নেয়ার কীর্তি গড়েন এ বামহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও তার কারিশমা দেখে ক্রিকেটবিশ্ব। সিরিজে সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনি। তাকে খুব সতর্কভাবে খেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তবুও ৫ উইকেট শিকার করেন এ টাইগার পেসার। সিরিজও জেতে বাংলাদেশ।
পরের সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। সিরিজে ৮ উইকেট শিকার করেন মুস্তাফিজ। জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ।
মুস্তাফিজ ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। মাত্র ৪ দশমিক ২৬ ইকোনোমি রেটে ২৬টি উইকেট লাভ করেন তিনি। ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে মাত্র ৩টি ম্যাচে অংশ নেন মুস্তাফিজ। ৯টি উইকেট শিকার করেন।
এরপরই তাকে নিয়ে পুরো ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা শুরু হয়। আইপিএলে প্রথমবার অংশ নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপার স্বাদ পাইয়ে দেন এ কাটার মাস্টার। বল হাতে সবচেয়ে মিতব্যায়ী বোলার ছিলেন মুস্তাফিজ।
এরপর ইংলিশ কাউন্টিতে খেলতে যান তিনি। সেখানেও অভিষেক ম্যাচে ৪ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ম্যাচে গিয়েই ইনজুরিতে পড়েন। আর এই ইনজুরির কারণেই খেলতে পারেননি আফগানিস্তান এবং শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।
আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এই হারে ঘরের মাঠে টানা ৭ম সিরিজ জেতা হলো না বাংলাদেশের।
সিরিজে সবাই ভালো পারফর্ম করেছেন। তবুও কারও অনুপস্থিতি ভালোই টের পাচ্ছিল বাংলাদেশ। আর সেটা যে মুস্তাফিজ তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মুস্তাফিজ থাকলে হয় তো এই সিরিজও জিতে যেত বাংলাদেশ। ইংল্যান্ডকে বাংলাওয়াশ করা যেত। এমনটাই অভিমত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের। অনেকেই মুস্তাফিজকে বিদেশের লিগে না খেলার অনুরোধও করেন।
ওহিদুল ইসলাম নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, 'আমি চাই মুস্তাফিজ আর বিদেশের লিগ না খেলুক। কারন মুস্তাফিজ থাকলে আমরা ইংল্যান্ডকেও হারাতে পারতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাছে আমার অনুরোধ।'
জুঁনিঁয়ঁরঁ সুঁপাঁরঁ স্টাঁরঁ লেখেন, 'এ সিরিজে ছিল না মুস্তাফিজ। এটা ইংল্যান্ডের সৌভাগ্য। মুস্তাফিজ থাকলে ইংলিশদের বাংলাওয়াশ দেয়া যেত।'
ইবনে ফারুক নামের একজন লেখেন, 'খুব মিস করেছি আমাদের মুস্তাফিজকে। সে থাকলে হয়ত ফলাফল অন্যরকম হতো!!'
তারেক রহমান নামের একজন লেখেন, 'মুস্তাফিজকে দেশের বাহিরে লীগ খেলতে দেয়া না হোক। শুধুমাত্র দেশের হয়ে খেলবে মুস্তাফিজ। কেননা বিদেশে খেলতে গিয়ে যদি বারবার ইঞ্জুরিতে পড়তে হয় মুস্তাফিজকে, তাহলে দেশের হয়ে খেলবে কিভাবে? ইঞ্জুরির কারনে খেলতে পারলো না আফগান সিরিজ, খেলতে পারলো না কঠিন লড়াইয়ের ইংল্যান্ড সিরিজ। যার কারনে আমরা সর্বদাই বোলিংয়ে পিছিয়ে ছিলাম। মুস্তাফিজ থাকলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুস্তাফিজকে শুধুমাত্র দেশের হয়ে খেলানো হোক। প্রয়োজনে তার payment বাড়িয়ে দিবে বিসিবি।'
জনি আসাদুজ্জামান নামের একজন লেখেন, 'মুস্তাফিজ থাকলে বৃটিশদের কি হতো চিন্তা করেন!!!??? লজ্জা থেকে বাঁচলো বৃটিশরা...!'
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এই সিরিজ নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। ক্রিকেটভক্তদের কথা মাথায় রেখে হয় তো ভবিষ্যতে মুস্তাফিজকে দেশের বাইরের লিগে খেলানোর বিষয়টি নিয়ে ভাববে।
Subscribe to:
Posts (Atom)



