Friday, October 21, 2016
জীবননগরের জোড়া শিশু বিএসএমএমইউতে সরকারি সাহায্যের আবেদন পরিবারের
Friday, October 21, 2016 by Unknown
জীবননগরের জোড়া শিশু বিএসএমএমইউতে
সরকারি সাহায্যের আবেদন পরিবারের
চুয়াডাঙ্গার জীবননগরের জোড়ালাগা দুই শিশু হাসি-খুশিকে ঢাকায় নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাদের
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করবেন এমন আশা পরিবারের। এক্ষেত্রে সরকার ও
হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য-সহযোগিতা আশা করছে দরিদ্র পরিবারটি।
হাশি-খুশির নানা বাদল মিয়া জানান, তিনি একজন দরিদ্র কৃষক। শিশুদের বাবা মুকুল মিয়া ক্ষুদ্র মুদি দোকানি। শিশুদের আলাদা করতে যে চিকিৎসা ব্যয় দরকার তা তাদের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “জীবননগরের জোড়া শিশু বিএসএমএমইউতে সরকারি সাহায্যের আবেদন পরিবারের”
Post a Comment