Tuesday, October 18, 2016
তালেবানদের সঙ্গে কাতারে গোপন আলোচনা
Tuesday, October 18, 2016 by Unknown
তালেবানদের সঙ্গে কাতারে গোপন আলোচনা
কাতারে তালেবান নেতাদের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছেন আফগানিস্তান সরকারের
প্রতিনিধিরা। দ্য গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করেছে বিদ্রোহীদের জ্যেষ্ঠ
নেতারা ও আফগান সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন তালেবান নেতা মোল্লা ওমরের ভাই
মোল্লা আবদুল মান্নান আকন্দ। ২০১৩ সালে মোল্লা ওমরের মৃত্যুর পর থেকে তিনি
তালেবানের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় তালেবানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে
একটি সমঝোতায় পৌঁছলেও মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আকতার
মানসুর নিহত হওয়ার পর তা ভেস্তে যায়। কাতারের রাজধানী দোহাকে তালেবানদের
কূটনৈতিক দফতর বলা হয়।
এখানেই শান্তি প্রক্রিয়ার জন্য কয়েক দফা বৈঠক হয়েছে, তবে আফগান সরকারের অভিযোগের কারণে কোনটা ফলপ্রসূ হয়নি।
নতুন এ গোপন বৈঠকে মার্কিন প্রতিনিধিও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা। তবে আফগানিস্তানের মার্কিন দূতাবাস থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
Tags:
International

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “তালেবানদের সঙ্গে কাতারে গোপন আলোচনা”
Post a Comment