Friday, October 14, 2016

১০ মাস পর হাসলেন মুশফিক

১০ মাস পর হাসলেন মুশফিক
দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে বড় ধরনের স্কোর গড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে তিনি যে কতোটা নির্ভরশীল তার প্রমাণ আরও একবার দিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।
বুধবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন মুশফিক। ৬২ বলের ইনিংসটিতে ১টি ছয় ও ৪টি চারের মার রয়েছে।
এর আগে সর্বশেষ গতবছরের নভেম্ভরে জিম্বাবুয়ের বিপক্ষে শতরান করেছিলেন মুশফিক।
বুধবার ১২২ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন মুশফিক। এরপর সাব্বিরের সাথে ৫৪ এবং মোসাদ্দেকের সাথে ৮৫ রানের বড় জুটি গড়েন তিনি। তার ব্যাটে ভর করেই দল ২৭৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে।

Tags:

0 Responses to “১০ মাস পর হাসলেন মুশফিক”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks