Wednesday, October 12, 2016

টানা ৭ম সিরিজ জেতা হল না টাইগারদের

টানা ৭ম সিরিজ জেতা হল না টাইগারদের

সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা।
 
বাংলাদেশের দেয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করে সফরকারী ইংল্যান্ড। 
 
লক্ষ্যকে তাড়া করতে নেমে ভালো সূচনা করেন জেমস ভিন্স ও স্যাম বিলিংস।৬৩ রানের জুটিতে ভিন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান নাসির হোসেন। 
 
দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন প্রথমবারের মতো খেলতে নামা বিলিংস। মোসাদ্দেক হোসেনের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে ফিরে যান তিনি।
 
তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ডাকেট। দুই ওভারে তাদের ফিরিয়ে দেন শফিউল ইসলাম। ৬৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ডাকেট করে ৬৩ রান।
 
এরপর প্রতিরোধ গড়েন বেন স্টোকস ও জস বাটলার। ৪৮ রানের জুটিতে বাটলারকে বোল্ড করে মইন আলীকেও বিদায় করেন মাশরাফি।
 
এরআগে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে  ২৭৭ রান তোলে টাইগাররা।
 
দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া সাব্বির রহমান ৪৯, ইমরুল কায়েস ৪৬, তামিম ইকবাল ৪৫ এবং মোসাদ্দেক ৩৮ রান করেন।
 
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
 
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তামিম ইকবাল এবং ইমরুল কায়েসে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জুটি গড়েন। তাদের জুটিতে আসে ৮০ রান।
 
ওপেনিং জুটি ভাঙেন বেন স্টোকস। ইমরুল কায়েসকে ৪৬ রানে সাজঘরে পাঠান তিনি। ইমরুলের পর তামিমও দ্রুতই ফিরে যান। তিনি ৪৫ রান করে আদিল রশিদের বলে আউট হন।
 
এদিন প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। তামিম আউট হলে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি আজ ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ৬ রান করে আউট হন তিনি।  এবারও বোলার আদিল রশিদ।
 
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান। এরপরই আদিল রশিদের বলে সাজঘরে ফেরেন সাব্বির। তিনি ৪৬ বলে ৪৯ রান করেন।
 
সাব্বিরের পর দ্রুতই ফিরে যান সাকিব আল হাসান। তিনি মাত্র ৪ রান করে মঈন আলীর বলে স্টাম্প হন। নাসিরও ব্যর্থ হয়েছেন আজ। তিনিও ৪ রান  করে আদিল রশিদের বলে আউট হন।
 
এরপর মোসাদ্দেককে সাথে নিয়ে ৮৫ রানের কার্যকর জুটি গড়েন মুশফিক। মুশফিক তুলে নেন নিজের ২৩তম ওডিআই ফিফটি। শেষ পর্যন্ত মুশফিক ৬২ বলে ৬৭ এবং মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
 
২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটি ৬৩ রান সংগ্রহ করে। তাদের ওপেনিং জুটি ভাঙেন নাসির হোসেন। ভিঞ্চকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ভিঞ্চ ৩২ রান করেন। এরপর ডাকেটকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বিলিংস। বিলিংসকে ৬২ রানে সাজঘরে পাঠান মোসাদ্দেক।
 
বিলিংস ফিরে যাওয়ার পর ফিফটি তুলে নেন বেন ডাকেটও। জনি বেইস্টোকে সাথে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি। এই জুটি ভাঙেন শফিউল। বেইস্টোকে ১৫ রানে বোল্ড করেন তিনি। এরপর শফিউলের বলে বেন ডাকেটের দুর্দান্ত একটি ক্যাচ নেন মুশফিক। ডাকেট ৬৩ রান করেন।
 
এর পর প্রতিরোধ গড়েন বেন স্টোকস ও জস বাটলার। ৪৮ রানের জুটিতে বাটলারকে বোল্ড করে মইন আলিকেও বিদায় করেন মাশরাফি।
 
শেষদিকে স্টোকস এবং ওকসের ব্যাটে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ওকস ২৭ রান এবং স্টোকস ৪৭ রানে অপরাজিত থাকেন।

Tags:

0 Responses to “টানা ৭ম সিরিজ জেতা হল না টাইগারদের”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks