Thursday, October 13, 2016

থাইল্যান্ডের রাজা ভূমিবল মারা গেছেন

থাইল্যান্ডের রাজা ভূমিবল মারা গেছেন

থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ভূমিবল অতুল্যতেজ ৮৮ বছর বয়সে মারা গেছেন। 
 
৭০ বছর সময় ধরে সিংহাসনে থাকার পর বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। 
 
রাজপ্রাসাদ থেকে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে। 
 
নতুন রাজা নির্বাচিত করা হয়েছে মহা ভাজিরালংকর্ণকে। 
 
১৯২৭ সালের ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে জন্মগ্রহণ করেছিন রাজা ভূমিবল। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন সুইজাল্যান্ডে। ওখানেই শিক্ষালাভ করেন। 
 
এক সংকটময় মুহূর্তে তিনি থাইল্যান্ড রাজত্বের সিংহাসনে বসেন। ১৯৪৬ সালের ৯ জুন রাজা আনন্দ মহীদলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় তার বিছানার পাশে। ওই অবস্থায় ওইদিনই তড়িঘড়ি করে তাকে মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে বসানো হয়। 
 
এরপর থেকে টানা ৭০ বছরের রাজত্ব। এরমধ্যেই দূরসম্পর্কীয় আত্মীয়া সিরিকিত কিতিয়াকারাকে ১৯৫০ সালে বিয়ে করেন ভুমিবল। 
 
রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাইল্যান্ডের ঐক্যের প্রতীক হিসেবে মানা হত রাজা ভূমিবলকে। যেকোনো ক্রান্তিকালে থাইরা তাকে অনুসরণ করতেন। তাকে থাইল্যান্ডের পিতা হিসেবে বিবেচনা করা হয়। 
 
এছাড়াও তিনি নবম রামহিসেবে পরিচিত। তিনি থাইল্যান্ডের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজা হিসেবে পরিচিতি পেয়েছেন।
 
রাজা ভূমিবল ছিলেন একজন বিলিওনিয়ার। নিজ অর্থের কিছু অংশ তিন সহস্রাধিক প্রকল্পে ব্যয় করেছেন। যার অধিকাংশই গ্রাম্য এলাকায় অবস্থিত। কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য, পানিসম্পদ, যোগাযোগ এবং জনকল্যাণে এ অর্থ ব্যয় করা হয়। থাইল্যান্ডে তার জনকল্যাণমূখী অংশগ্রহণের কথা থাই গণমাধ্যমে শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।

Tags:

0 Responses to “থাইল্যান্ডের রাজা ভূমিবল মারা গেছেন”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks