Tuesday, October 25, 2016
Tuesday, October 25, 2016 by Unknown
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে নতুন দুই মুখ
দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা শফিউল ইসলাম বাদ
পড়েছেন। আর নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার শুভাশীষ রায় ও
অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
চট্টগ্রাম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও এবার দলে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে।
টেস্ট ক্রিকেট মোসাদ্দেক নামটি নতুন হলেও ওয়ানডে ও টি২০ ক্রিকেটের
সৌজন্যে তিনি পরিচিত মুখ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে’র
দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় তরুণ এ টাইগার তুর্কির। এর আগে, গত জানুয়ারিতে
টি২০ ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয় তার।
আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরে
বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটি। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০
ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস,
মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান
সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ,
কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও
শুভাশিষ রায়।
Tags:
sport
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “ ”
Post a Comment