Friday, October 14, 2016

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী নির্যাতন, যুবকের কারাদণ্ড

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী নির্যাতন, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে বিয়ের প্রস্তাব অস্বীকার করায় এক নারীকে নির্যাতনের অভিযোগে শিমুল মিয়া (২৭) নামে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার রাত ১০টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মান্নান মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক শিমুল দীর্ঘ দিন ধরে রাজনগর উপজেলার এক নারীকে পারিবারিক কাজে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। পরে একাধিকবার মোবাইলে তাকে কুপ্রস্তাব দেয়।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর পার্কে বসে চটপটি খাওয়ার সময় শিমুল এ নারীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শিমুল সহযোগীদের নিয়ে তাকে নির্যাতন মারধর করে।
 
খবর পেয়ে মডেল থানার পুলিশ উভয়কে আটক করে নিয়ে যায়। পরে রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালত শিমুলকে ২ মাসের কারাদণ্ড দেন।
 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags:

0 Responses to “বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী নির্যাতন, যুবকের কারাদণ্ড”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks