Wednesday, October 12, 2016

খাখালেদার বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়: শেখ হাসিনা

খালেদার বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবিবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার কোনো মিথ্যা মামলা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশিদের কাছে অভিযোগ না জানিয়ে আদালতে গিয়ে মামলার মোকাবিলা করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে অহেতুক নালিশ না জানিয়ে বুকে বল থাকলে আদালতে গিয়েই মামলা মোকাবিলা করুন। প্রমাণ করুন—এতিমের টাকা আত্মসাৎ করেননি, মানুষ পুড়িয়ে হত্যার হুকুমের আসামি নন।’
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এতিমদের টাকা মেরে খাওয়া লোকজনও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করছেন। মিথ্যা মামলা কি না, তা আদালতে এসে প্রমাণ করুন। মামলার সত্য-মিথ্যা আদালতে গেলে বোঝা যাবে। বিএনপি নেতারা আদালতে যেতে চান না। প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। উপরন্তু আদালত থেকে পালিয়ে যান।
২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অপরাধ করিনি। তাই ওই সময় ভয় পাইনি। উল্টো মামলার বাদীরাই আদালতে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, মামলা দিয়েছেন, ওয়ারেন্ট ইস্যু করেছেন। কাজেই আমি আদালতে যাব এবং মামলা লড়ব।’
অনুষ্ঠানে শ্রমিকদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হচ্ছে, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন। শ্রেণি-পেশায় অবহেলিত বেদে, হরিজনদেরও সরকার মর্যাদা দিয়েছে।
তিনি আরও বলেন, ‘নীতি যদি ঠিক থাকে আর সঠিক পদক্ষেপ যদি নেওয়া যায়, তবে দেশের উন্নয়ন সম্ভব। আমরা সেটি করে দেখিয়েছি।’
প্রধানমন্ত্রী শ্রমিক লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

Tags:

0 Responses to “খাখালেদার বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়: শেখ হাসিনা”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks