Thursday, October 13, 2016
শেরপুর সীমান্তে ফের বন্যহাতির আক্রমণ, নিহত ৩
Thursday, October 13, 2016 by Unknown
শেরপুর সীমান্তে ফের বন্যহাতির আক্রমণ, নিহত ৩
ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ফের বন্যহাতির আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় এক গৃহবধূ এ দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে একদল বন্যহাতি আক্রমণ করে।
নিহতরা হলেন- পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আহেতন নেছা (৪৫), একই গ্রামের কালা জহুরুল (৪৫) ও গুরু চরণ দুধনই গ্রামের আব্দুল হাই (৩২)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে একদল বন্যহাতি ওই গ্রামে ধান ক্ষেতে নামে। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়া করলে হাতির দল আশপাশের ঘরবাড়িতে হামলা চালায়। এতে একটি ঘরের ভিতর লুকিয়ে থাকা আহেতন বেগমকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একই গ্রামের কালা জহুর ও গুরু চরণ দুধনই গ্রামের আব্দুল হাইয়ের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন্য হাতির তাণ্ডব মোকাবেলা না করতে পেয়ে শেরপুর থেকে দমকল বাহিনীকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে বন্য হাতির আক্রমণে উত্তর পানবর গ্রামে বাশি রাম সাংমা নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক নিহত হন।
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “শেরপুর সীমান্তে ফের বন্যহাতির আক্রমণ, নিহত ৩”
Post a Comment