Thursday, October 13, 2016

শাবি প্রশাসনকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম

শাবি প্রশাসনকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি)ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’।
 
এর মধ্যে ফরমের মূল্য না কমালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা।
 
বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে আল্টিমেটাম দেয়া হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র সরোয়ার তুষার বলেন, শাবিপ্রবিতে ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যেখানে গত বছর ছিলো ৭৫০-৯০০ টাকা, ২০০৮-০৯ সেশনে ছিলো ৩০০-৩৫০ টাকা। মাত্র কয়েক বছরের ব্যবধানে তা চারগুন বাড়ানো হয়েছে। শুধুমাত্র গতবছরের তুলনায় এবার ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে ৩৩.৩৩ শতাংশ।
 
১৬ অক্টোবর থেকে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হলেও অভিভাবকদের প্রতি প্রথম থেকে ভর্তি আবেদন ফরম না তুলে কয়েকদিন অপেক্ষা করার আহ্বান জানান এই মঞ্চের অন্যতম সদস্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ।
 
এ সময় প্রশাসনকে ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। তা না হলে গণতান্ত্রিক ভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে থেকে।
 
সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ই অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি আবেদন করা যাবে।

Tags:

0 Responses to “শাবি প্রশাসনকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks