Wednesday, October 12, 2016

কাশ্মিরে সেনা বহরে গ্রেনেড হামলা, আহত ৮ পাম্পোরে জঙ্গিমুক্ত হয়নি সরকারি ভবন

কাশ্মিরে সেনা বহরে গ্রেনেড হামলা, আহত ৮

পাম্পোরে জঙ্গিমুক্ত হয়নি সরকারি ভবন

কাশ্মিরে সেনা বহরে গ্রেনেড হামলা, আহত ৮
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনাবহরে গ্রেনেড হামলায় ৮ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সোপিয়ানে সিআরপিএফ এর বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে সোমবার পাম্পোরের একটি সরকারি ভবনে হামলা চালায় জঙ্গিরা। ৪৮ ঘন্টা চেষ্টার পর গতকাল রাতে ভবনটি জঙ্গিমুক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনী। এতে তিন জঙ্গি নিহত এবং দুই সেনা আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকালের গ্রেনেড হামলায় তিন সিআরপিএফ সেনাসহ মোট ৮ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেনা বহর লক্ষ্য করে একদল জঙ্গি গ্রেনেড ছুড়তে শুরু করে। কয়েকটি গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেগুলো রাস্তাতেই বিস্ফোরিত হয়। এতে আহত হন পাঁচজন সাধারণ মানুষ। এদের মধ্যে শিশুও রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গিকে ধরা যায়নি।  পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে এই গ্রেনেড হামলা হয়। আহতদের সোপিয়ান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সরকারি ভবন জঙ্গিমুক্ত

কাশ্মিরের পাম্পোরে সেনাবাহিনীর অভিযানে অবশেষে জঙ্গিমুক্ত হয়েছে সরকারি একটি ভবন। এতে তিন জঙ্গি নিহত এবং দুই সেনা আহত হয়েছেন। জানা গেছে, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই) ভবনের কিছু অংশ অংশ উড়িয়ে দিতে বাধ্য হয় সেনাবাহিনী। উপত্যকায় একটানা অশান্তির কারণে গত জুলাই থেকেই বন্ধ রয়েছে জম্মু-কাশ্মির এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার ভোরে বন্ধ ইডিআই’র একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে সেখানকার এক কর্মীর সন্দেহ হয়। ইডিআইতে অবস্থান করা ওই কর্মী কৌতূহল থেকেই ভবনটির সাত তলায় ওঠার চেষ্টা করেন। তখনই দেখতে পান ভবনের ফার্নিচার দিয়ে সিঁড়ির মুখ আটকে রাখা হয়েছে। এরই মধ্যে ওই কর্মীকে উঠে আসতে দেখে একজন গুলি ছোড়ে। কোনভাবে নিজেকে বাঁচিয়ে সঙ্গে সঙ্গে? ঘটনার কথা ইডিআই পরিচালক এমআই পারয়কে জানান ওই কর্মী। এরপরই সেনাবাহিনী খবর পাওয়ার পর ভবনটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই সরকারি ভবনে বসেই সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। তাদের দমনে ভারতীয় সেনাবাহিনী ছাড়াও সিআরপিএফ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। সরকারি ভবনের আশপাশের বাসিন্দারা গণমাধ্যমকে জানান, নদীর পাশ দিয়েই জঙ্গিরা প্রবেশ করে। আট মাস আগেও ভবনটি নিয়ন্ত্রণে নিয়েছিল জঙ্গিরা। তখণ ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

Tags:

0 Responses to “কাশ্মিরে সেনা বহরে গ্রেনেড হামলা, আহত ৮ পাম্পোরে জঙ্গিমুক্ত হয়নি সরকারি ভবন”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks