Wednesday, October 12, 2016
খাদিজার শারীরিক অবস্থার উন্নতি ডাকে সাড়া দিচ্ছেন
Wednesday, October 12, 2016 by Unknown
খাদিজার শারীরিক অবস্থার উন্নতি
ডাকে সাড়া দিচ্ছেন
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম
নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি এখন ডাকে সাড়া দিতে
পারছেন। এর আগে তাকে স্পর্শ না করলে তিনি সাড়া দিতে পারতেন না।
গতকাল মঙ্গলবার স্কয়ার হাসপাতাল কর্তপক্ষ এ তথ্য জানিয়েছেন। হাসপাতালের
অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন জানান, আমরা এখন বলতে
পারি তার (খাদিজা) অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিন সপ্তাহ পর তার
নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে। তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে শরীরে
স্পর্শ না করলে খাদিজা রেসপন্স করতেন না। আজ মঙ্গলবার থেকে শরীরে স্পর্শ না
করে ডাক দিলে তিনি রেসপন্স করছেন। এখন তার ব্রেনের উপর চাপ কমাতে লাইফ
সাপোর্ট রাখা হয়েছে। তবে মস্তিক স্বাভাবিক আস্থায় আসার পর লাইফ সাপোর্ট
খুলে দেয়া হবে। তিনি জানান, এধরণে রোগীকে ৪ ঘণ্টার মধ্যে চিকিত্সা শুরু
করতে পারলে দ্রুত উন্নতি করা যায়। কিন্তু আমরা খাদিজাকে পেয়েছি ১২ থেকে ১৪
ঘণ্টা পর। সময়ের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের অবস্থা বোঝা যাবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি
কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার
নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
Tags:
news
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “খাদিজার শারীরিক অবস্থার উন্নতি ডাকে সাড়া দিচ্ছেন”
Post a Comment