Friday, October 14, 2016

রণবীর-ঐশ্বরিয়ার আরও দুটি ছবি ফাঁস

রণবীর-ঐশ্বরিয়ার আরও দুটি ছবি ফাঁস
রণবীর কাপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ভালোই বিপাকে পড়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয় রাই বচ্চন।

এনিয়ে শ্বশুর বাড়িসহ বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে।

রণবীর কাপূরের সঙ্গে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমায় কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বচ্চন পরিবারের বউ। আর তাতেই ঘটছে বিপত্তি।

কিছুদিন আগে এসব দৃশ্য ছবি থেকে বাদ দিকে করণ জোহরকে অনুরোধও করেন অ্যাশ।

এসব সমালোচনার মধ্যে আবারও বোল্ড লুকে হাজির হলেন ঐশ্বরিয়া।

বচ্চন পরিবারের চিন্তা আরও বাড়িয়ে এবার প্রকাশ পেল রণবীর এবং ঐশ্বরিয়ার আরও দুটি ঘনিষ্ঠ ছবি।

ছবিতে সাবেক এ বিশ্ব সুন্দরীকে যেভাবে দেখা গেছে তাতে ‘রাই’-ভক্তকূলের হৃদস্পন্দন বাড়তে বাধ্য।

একসময় বলিউডে এক নম্বর নায়িকা ছিলেন অ্যাশ। তবে বিয়ের পর হারিয়ে গেছেন তিনি। সম্প্রতি ফের অভিনয়ে ফিরেছেন 'ধুম ২' সিনেমার নায়িকা।

বলিউডে কামব্যাকে কোনোভাবে হার মানতে যে তিনি রাজি নন, তা যেন এখন বুঝিয়ে দিচ্ছেন ঐশ্বরিয়া।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। তবে চরিত্র যতই ছোট হোক না কেন তাতে যে মিডিয়ার ফোকাস হারাবেন না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি ফাঁস হওয়া দুটি ছবির একটিতে দেখা যায়, শুধুমাত্র জামা আর জ্যাকেট পরে রণবীরের পায়ের ওপর  শুয়ে আছেন ঐশ্বরিয়া। থাই থেকে হাঁটু পুরো উন্মুক্ত এবং পায়ে গামবুট কায়দার স্কিন টাইট হান্টার শু। রণবীর তাকিয়ে আছেন ঐশ্বরিয়ার পায়ের দিকে। 

অন্য চবিতে দেখা যায়, নাইট ড্রেসে বসে থাকা ঐশ্বরিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছেন রণবীর। দু’জনের চোখই একে অন্যের দিকে এবং তাতে প্রবল প্রেমের আবেগ।

এদিকে ঘনিষ্ঠ ছবি ফাঁসের বিতর্ক এড়াতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারে থাকছেন না নায়িকা। এমনটাই জানা গেছে সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে।

Tags:

0 Responses to “রণবীর-ঐশ্বরিয়ার আরও দুটি ছবি ফাঁস”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks