Wednesday, October 12, 2016
তথ্যমন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত আইএসের
Wednesday, October 12, 2016 by Unknown
তথ্যমন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত আইএসের
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রচারণাবিষয়ক (তথ্যমন্ত্রী) প্রধানের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সোমবার এক বিবৃতিতে আইএস এ তথ্য জানায় বলে বার্তাসংস্থা রয়টার্স খবর দিয়েছে।
আইএস জানায়, তাদের গণমাধ্যম শাখার প্রধান আল-ফায়াদ বেঁচে নেই।
তবে আল-ফায়াদ কবে, কোথায়, কীভাবে মারা গেছেন, তা জানায়নি জঙ্গিগোষ্ঠীটি।
গত মাসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করে, ৭ সেপ্টেম্বর সিরিয়ার রাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল-ফায়াদ নিহত হন।
আল-ফায়াদকে আইএসের তথ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল যুক্তরাষ্ট্র। তিনি আইএসের প্রচারণার বিষয়টিও দেখভাল করতেন।
ডক্টর ওয়াইল নামে পরিচিত এ নেতা আইএসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। আইএস বিভিন্ন সময় যেসব মৃত্যুদণ্ড কার্যকর করেছে, তার ভিডিও দৃশ্য ধারণ করে প্রচারণার সঙ্গে জড়িত ছিলেন তিনি। আল-ফায়াদ আইএসের জ্যেষ্ঠ সুরা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
Tags:
International

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “তথ্যমন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত আইএসের”
Post a Comment