Wednesday, October 12, 2016
ট্রাম্প বিশ্বের জন্য বিপজ্জনক : জাতিসঙ্ঘ কর্মকর্তা
Wednesday, October 12, 2016 by Unknown
ট্রাম্প বিশ্বের জন্য বিপজ্জনক : জাতিসঙ্ঘ কর্মকর্তা
জাতিসঙ্ঘ মানবাধিকারবিষয়ক প্রধান বলেছেন ডোনাল্ড ট্রাম্পের
ব্যবহার 'খুবই বিরক্তিকর' এবং এ কারণে আন্তর্জাতিকভাবে তিনি 'বিপজ্জনক'
ব্যক্তিতে পরিণত হয়েছেন।
মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন ট্রাম্পের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক ধরনের ব্যবহার করেন এবং বিভিন্ন সম্প্রদায়ের কাছে সেটা গ্রহণযোগ্য নয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
নারীদের কটাক্ষ করেও তিনি বিভিন্ন মন্তব্য করেছেন।
সম্প্রতি ট্রাম্প বলেন যে নারীরা রাজনৈতিক বিপর্যয় তৈরি করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী মনোভাবের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন "এই ব্যক্তির আচরণ এমন যে তিনি যদি কোনো সাধারণ ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির আবেদন করেন তাহলে সেটি পাবারও যোগ্যতা রাখেন না"।
ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ওবামা এই মন্তব্য করেন।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন বলেছেন- "ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন, যে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন, আর সেটা যদি তিনি করতে চান- তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপদজনক প্রেসিডেন্ট হবেন"।
হুসেইন আনো বলেছেন, কোনো দেশের রাজনৈতিক প্রচার-প্রচারণায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তার নেই এবং সেকারণে তার মন্তব্য নয়। কিন্তু যখন একটি নির্বাচনের প্রচারণা বা ফলাফল যদি এমন হয় যা সাধারণ মানুষের মানবাধিকার ক্ষুণ্ন করবে তা নিয়ে মন্তব্য করার অধিকার আছে বলে মনে করেন জাতিসঙ্ঘ মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন।

নির্বাচনী প্রচারণা নিয়ে নানা বিতর্কের মাঝে রিপাবলিকান পার্টির নেতা
পল রায়ানের সমর্থন হারান ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প বলেছেন, নির্বাচনে
জেতার জন্য ডেমোক্রেট নয় বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে
দাঁড়িয়েছে।
রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারানোর পর তাকে দুর্বল ও অকার্যকর একজন নেতা বলে উল্লেখ করার পাশাপাশি তিন জন ম্যাককেইনকেও নোংরা মুখো বলে গালি দিয়েছেন। কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থনই হারাচ্ছেন।
তার বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন এমন একজন বলেছেন, "ডোনাল্ড ট্রাম্প একজন যৌন শিকারির মতো আচরণ করেন। রিপাবলিকান পার্টি যে বিকৃত দানব তৈরি করেছে তাদের উচিত তার দায়িত্ব নেয়া"
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই নানা মন্তব্যের মাধ্যমে বিতর্কের জন্ম দিচ্ছিলেন।
মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া, মেক্সিকোর সীমান্তে অভিবাসীদের ঠেকাতে দেয়াল তোলার প্রস্তাব, এরকম নানা মন্তব্যের পর সর্বশেষ নারীদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে গত কয়েকদিনে তিনি যে দল তাকে নমিনেশন দিয়েছে সেই রিপাবলিকান পার্টিরই অনেক বড় নেতার সমর্থন হারিয়েছেন।
সূত্র : বিবিসি

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “ট্রাম্প বিশ্বের জন্য বিপজ্জনক : জাতিসঙ্ঘ কর্মকর্তা ”
Post a Comment