Wednesday, October 12, 2016

মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন’

মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন’
ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে গিয়ে তার বিরুদ্ধে দেয়া মামলাগুলো মিথ্যা প্রমাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আজ বুধবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠোনে তিনি এসব কথা বলে।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বারবার বলছেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলা যদি মিথ্যাই হয়, তবে আপনি আদালতে গিয়ে তা প্রমাণ করুন। আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেনো? 
 
প্রধানমন্ত্রী বলেন, দশম সংসদ নির্বাচন প্রতিহত ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যারা পেট্রোল বোমার সন্ত্রাস চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। 
 
তিনি আরও বলেন, পেট্রোল বোমা আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারার হুকুম দিয়েছে তাদের বিচার করা হবে। অপরাধ করবেন আর তার বিচার হবে না তাতো হতে পারে না। 
 
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খাবো, কেউ খাবে না-এটা আমাদের নীতি নয়। বরং আমি খাবো না, সবাই খাবে-এটাই আমাদের নীতি। আর নীতি যদি ঠিক থাকে আর পদক্ষেপ যদি নেওয়া যায়, তাহলে দেশের উন্নতি যে করা যায়, সেটা আমরা প্রমাণ করেছি।’
 

Tags:

0 Responses to “মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন’”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks