Friday, October 14, 2016

বিশ্বের চতুর্থ বিপজ্জনক দেশ পাকিস্তান

বিশ্বের চতুর্থ বিপজ্জনক দেশ পাকিস্তান

বিশ্বের চতুর্থ বিপজ্জনক ও অনিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে পাকিস্তান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
 
এ তালিকায় শীর্ষস্থানে রয়েছে নাইজেরিয়া।
 
সংস্থাটি তাদের বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত এ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 
 
নিরাপদ ও নিরাপত্তা সূচকে পাকিস্তানের অর্জন ৩.০৪ পয়েন্ট। 
 
এদিকে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে তালিকায় প্রথমে রয়েছে ফিনল্যান্ড। সূচকে এদেশটির পয়েন্ট ৬.৭। 
 
অনিরাপদের দেশের তালিকায় রয়েছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর ইউরোপের দেশগুলোর অবস্থান নিরাপদ দেশের তালিকায়। 
 
১৩৪ দেশ নিয়ে এ তালিকা তৈরি করা হয়। এ তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৭৩ নম্বরে। আর যুক্তরাজ্যের অবস্থান ৬৩ তম। 

Tags:

0 Responses to “বিশ্বের চতুর্থ বিপজ্জনক দেশ পাকিস্তান”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks