Friday, October 14, 2016
মা, তুমিই তো আমাকে যৌনপল্লীতে বিক্রি করেছিলে, চুপ থেকো না
Friday, October 14, 2016 by Unknown
মা, তুমিই তো আমাকে যৌনপল্লীতে বিক্রি করেছিলে, চুপ থেকো না
মাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ
মায়ের লোভ রেহাই দেয়নি নিজের নাবালিকা মেয়েকেও। বিক্রি করে দিয়েছিল যৌনপল্লিতে।
নাতনির এ লাঞ্ছনা মেনে নেননি নানী। নিজের মেয়ের এমন কাজের জন্য পুলিশের
কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। তারই ভিত্তিতে গ্রেফতার হয়েছে ওই নাবালিকার
মাসহ দু'জন।
ঘটনাটা সামনে আসে বুধবার রাতে, যখন ক্যানিং থানায় বসে মাথা নিচু করে নিজের জীবনের নানা কথা বলে চলেছিল ১৪ বছর বয়সী কিশোরীটি।
পুলিশকে সে বলেছিল, 'কাকু, আমি আর মায়ের কাছে ফিরে যাব না। মা আমাকে বিক্রি করে দিয়েছিল।'
স্তম্ভিত ক্যানিংয়ের ওসি আশিস দাস। মেয়ের মাও ছিল সেখানে। মাকে দেখিয়ে মেয়েটি বলে, 'তুমি তো আমাকে দিল্লিতে বিক্রি করে দিয়েছিলে। এখন চুপ করে থেকো না।'
মায়ের মুখ থেকে তখন কথা সরছে না। হঠাৎই মেয়ের পা জড়িয়ে ধরে বলে, 'আমি ভুল করেছি। ক্ষমা করে দে। আর কোনো দিন করব না।'
পরে খবর দেয়া হয় নাবালিকার নানীর কলকাতার ঢাকুরিয়ার তেলিপাড়ার বাড়িতে। তিনি এসে চুপ করে শোনেন সবটা।
থেকে থেকেই মাথা নেড়ে বলছিলেন, 'ছি ছি, এমন করল আমার মেয়েটা?'
পরে বলেন, 'ওকে নিজের পেটে ধরেছি বলতেও লজ্জা হচ্ছে। নিজের মেয়েটাকেও বিক্রি করে দিল!'
বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের নারায়ণগড় এলাকার স্থানীয় মানুষজন পুলিশকে জানান, মাঝবয়সী এক ব্যক্তি কিছুদিন ধরেই এলাকায় বাসা ভাড়া নিয়েছে।
বছর চোদ্দোর একটি মেয়ে থাকে সঙ্গে। মাঝবয়সী অন্য এক মহিলা সেখানে মাঝে মধ্যে যাতায়াত করে। সকলেরই আচরণ সন্দেহজনক।
পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে। সেখানেই মেয়েটি সব খুলে বলে।
জানা গেছে, বছর তিনেক আগে বাবা মারা গেছে। সংসারে অভাব ছিল। মার্চ মাসে তাকে দিল্লির এক যৌনপল্লিতে বিক্রি করে দেয় মা। এ জন্য মাসে মাসে ১০ হাজার টাকা করে পেত মা।
পাচারের অভিযোগে মেয়ের মাকে এবং নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
Tags:
International

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “মা, তুমিই তো আমাকে যৌনপল্লীতে বিক্রি করেছিলে, চুপ থেকো না”
Post a Comment