Friday, October 14, 2016

১০ বছরের বালিকার সঙ্গে ডেটিংয়ে ট্রাম্প! [ভিডিও]

১০ বছরের বালিকার সঙ্গে ডেটিংয়ে ট্রাম্প! [ভিডিও]

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে।
 
এতে তাকে ভবিষ্যত বাণী দিয়ে ১০ বছরের এক বালিকাকে নিয়ে ডেটিংয়ে যাওয়ার কথা বলতে দেখা গেছে।
 
নারীদের নিয়ে 'নোংরা' মন্তব্যের এক ভিডিও টেপ ফাঁসের পর অনেকটাই ধরাশয়ী ট্রাম্প। এরপর নিজ দল থেকে তার প্রতি সমর্থন তুলে নেয়ার ঘোষণা আসতে থাকে।
 
এমনকি একাধিক নারী ট্রাম্পের যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন। তাদের কেউ তাকে 'অক্টোপাস' বলেছেন। কারও অভিযোগ, জোর করে চুম্বন করেছেন এই ধনকুবের।
 
এরই ধারাবাহিকতায় ট্রাম্পের বিরুদ্ধে নারী কেলেংকারির নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
 
১৯৯২ সালে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ১০ বছরের এক স্কুলছাত্রীকে নিয়ে ভবিষ্যতবাণী করছেন, পরের ১০ বছরের মধ্যে তার সঙ্গে তিনি ডেটিং করবেন।
 
এতে ট্রাম্পকে কথা বলতে শোনা যায়। ট্রাম্প ১০ বছরের এক বালিকাকে বলছেন, সে চলন্ত সিঁড়িতে ওঠবে কি না?
 
বালিকা হ্যাঁ উত্তর দেয়। এরপর ট্রাম্প ক্যামেরার দিকে আবার ঘুরে বলেন, 'আমি আগামী ১০ বছরের মধ্যে ওর সঙ্গে ডেটিং করব। তুমি কি তা বিশ্বাস করতে পার?'
 
এই ভিডিওটি ধারণ করার সময় ট্রাম্পের বয়স ছিল ৪৬ বছর।
 
১৯৯২ সালের শীতকালীন শোতে যোগ দিতে যাওয়ার সময় চলন্ত সিঁড়িতে ওই ঘটনা ঘটে।
 
সিবিএস টেলিভিশনের জন্য ক্রিসমাস ডে'র অনুষ্ঠান 'এন্টারটেইনমেন্ট টুনাইট'- তে অংশ নিতে ওই তরুণী ট্রাম্প টাওয়ারে গিয়েছিল।

Tags:

0 Responses to “১০ বছরের বালিকার সঙ্গে ডেটিংয়ে ট্রাম্প! [ভিডিও]”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks