Thursday, October 13, 2016
পাকিস্তানীদের সিনেমায় নিলেই মহেশ-করণকে পেটাব'
Thursday, October 13, 2016 by Unknown
পাকিস্তানীদের সিনেমায় নিলেই মহেশ-করণকে পেটাব'
পাকিস্তানী শিল্পীদের অভিনয়ের সুযোগ দিলেই মহেশ ভাট ও করণ জোহরকে পেটানোর হুমকি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।
এমএনএস'র মুখপাত্র অজয় খোপকর বরাত দিয়ে এবেলা বলেছে, ‘পাকিস্তানের
শিল্পীদের তুলনায় দেশ ও দেশের সৈন্যবাহিনীকে আমরা অনেক বেশি মূল্যবান বলে
মনে করি। মহেশ ভাট বা করণ জোহরের মতো পরিচালক যদি আবারও পাকিস্তানী
অভিনেতাদের প্রতি দরদ দেখান, তাহলে ওই দুই পরিচালককে ধরে আমরা বেধড়ক
পেটাব।’
উর হামলায় ভারতীয় সেনা নিহতের পর থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার বিরুদ্ধে সরব হয়েছিল এমএনএস।
বলিউডে বিভিন্ন সময়ে কাজ করেছেন বিভিন্ন পাকিস্তানী শিল্পী। সাম্প্রতিক কালে ফাওয়াদ খান কিংবা মাহিরা খানের মতো পাক অভিনেতা-অভিনেত্রী হিন্দি ছবিতে কাজ করার সুবাদে যথেষ্ট সুনামও অর্জন করেছেন।
ফলে এমএনএস'র আক্রমণের লক্ষ্য ছিলেন মূলত তারাই। এই বিতর্কে পাকিস্তানী শিল্পীদের সমর্থন করেছিলেন করণ জোহর, মহেশ ভাট এবং সালমান খান। সালমান খানকে সেই প্রসঙ্গে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এমএনএস সভাপতি রাজ ঠাকরে। এবার এমএনএস নিশানা করল করণ জোহর ও মহেশ ভট্টকে।
এদিকে শাহরুখ খানের পরবর্তী সিনেমা 'রইস' থেকে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খানকে বাদ দেয়া হয়েছে। এমএনএস নেতাদের হুংকারেই তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে।
Tags:
Entertainment

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “পাকিস্তানীদের সিনেমায় নিলেই মহেশ-করণকে পেটাব'”
Post a Comment