Friday, October 14, 2016

জাতীয় স্মৃতিসৌধে চীনা প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে চীনা প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকালে ঢাকা থেকে সাভার গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

দু'দিনের সফরে এসে ঢাকায় চীনা প্রেসিডেন্টের এটাই শেষ কর্মসূচি। সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে তার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
 
শহীদ বেদীতে ফুল দেয়ার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন শি জিনপিং।
 
স্মৃতিসৌধ থেকেই বিমানবন্দরের উদ্দেশে রওনা হন চীনের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags:

0 Responses to “জাতীয় স্মৃতিসৌধে চীনা প্রেসিডেন্টের শ্রদ্ধা”

Post a Comment

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks